ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

নওয়াব মিয়ার হত্যাকারীর ৪ বছর ৯ মাসের জেল হয়েছে

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০২:২৭ পিএম

নওয়াব মিয়ার হত্যাকারীর ৪ বছর ৯ মাসের জেল হয়েছে
হাইড শহরের বাসিন্দা হেদায়তুল ইসলাম নওয়াব মিয়া হত্যার দায় স্বীকার করা এক কিশোরের জেলদন্ড হয়েছে। ম্যানচেষ্টার ক্রাউন কোর্ট তাকে ৪ বছর ৯ মাসের জেলদন্ড দিয়েছেন। বয়সের কারনে কিশোরের নাম প্রকাশ করা হয় নি। তবে এটা নিশ্চিত করা হয়েছে, ঐ কিশোর একটা সংঘবদ্ধ গাড়ি চোর গ্রুপের হয়ে কাজ করত। নওয়াব মিয়ার মৃত্যুর আগ পর্যন্ত সংঘবদ্ধ গাড়ি চোরেরা সোশিয়েল মিডিয়ায় এই গাড়িটি বিক্রির জন্য পোষ্ট করে। এবং একসময় তারা গাড়িটি জ্বালানোরও পরিকল্পনা করে। কিন্তু ভাগ্যক্রমে নওয়াব মিয়ার গাড়িটি ডেনটন শহরে দেখে তাঁর ছেলের এক বন্ধু পুলিশকে অবহিত করেন। একসময় পুলিশ   ১৪ বছরের ঐ কিশোরকে ( এখন ১৫)তাঁর গ্রান্ডমাদার এর বাসা থেকে আটক করে। উল্লেখ্য যে, প্রায় দুই দিন কোমায় থেকে হাইড শহরের পরিচিত কমিউনিটি একটিভিস্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নওয়াব মিয়া (৫৩) ১০ জানুয়ারী (রবিবার) সন্ধ্যা ৪.৩০মিনিটের সময় গ্রেটার ম্যানচেষ্টারের সলফোর্ড হাসপাতালে মৃত্যুবরন করেন । এর আগে ৮ জানুয়ারী রাত আনুমানকি সাড়ে নয়টার সময় তিনি তাঁর রেষ্টুরেন্ট (মার্পল স্পাইস) থেকে খাবার ডেলিভারী করতে গেলে দুস্কৃতকারীদের আক্রমণের শিকার হন। স্টকপোর্টের হেজেলে এভিনিউ’র একটা বাসায় খাবার ডেলিভারী করাকালীন সময়ে তাঁর মার্সিডিজ গাড়িটির ইন্জিন চালু ছিল। এসময় দুস্কৃতকারীরা গাড়িটা নিয়ে নিয়ে যেতে চাইলে তিনি বাঁধা দেন । এসময়ে তারা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। ডেভিড স্পীড নামের প্রত্যক্ষদর্শী, যার বাসায় নওয়াব খাবার ডেলিভারী করতে গিয়েছিলেন তিনি তখন জানিয়েছেন, তাঁর দরজায় বেল বাজার পর তিনি ‘না না’ আওয়াজ শোনেন এবং নওয়াবকে তার গাড়ির দিকে দৌড়াতে দেখেন । নওয়াব প্যাসেন্জার আসনের জানালায় ধরে আটকানোর ব্যর্থ চেষ্টা করেন । এসময় দুস্কৃতকারীরা গাড়ি দ্রুত চালালে তিনি ধাক্কা খেয়ে পড়ে যান এবং মাথায় মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হন । এরপর দুস্কৃতকারীরা তাঁকে রাস্তার মাঝে ফেলে সিলভার রং এর মার্সিডিজটি নিয়ে দ্রুত চলে যায় । হেজেল এভিনিউর অন্যান্য নেইবাররাও এসময় এগিয়ে আসেন এবং নওয়াবের রেষ্টুরেন্টসহ পুলিশ-এম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন।সলফোর্ড হাসপাতালে প্রথম থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষনে ছিলেন । হেদায়েতুল ইসলাম (নওয়াব মিয়া) হাইড শহরের নিউটন এলাকায় দীর্ঘদিন থেকে তাঁর পরিবারসহ বসবাস করতেন। তিনি ছিলেন হাইড মসজিদ কমিটির সাবেক সাধারন সম্পাদক ।নওয়াব মিয়ার দুই ছেলে ও এক মেয়ে। তাঁদের দেশের বাড়ি সিলেটের উসমানি নগর থানার মাধবপুর গ্রামে।