সিলেট মহানগর আওয়ামী লীগের বিকল্প কমিটির পর এবার অবমূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে কেন্দ্রে জমা পড়ল ‘সার্বজনীন কমিটি’। উল্লেখ্য কেন্দ্র থেকে বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগাদা পেয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দেয়ার পরপরই তীব্র অসন্তোষ ও কানাঘুষা শুরু হয় সিলেট আওয়ামী পরিবার সহ সর্বত্র।
মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরের নেতৃত্বে পদ বঞ্চিত ও বাদ পড়াদের পক্ষ থেকে কেন্দ্র বরাবর দাখিল করা হয় ‘বিকল্প কমিটি’। এমনকি কমিটি দাখিলের পর দলীয় কার্যালয়ে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সিলেট জেলা আওয়ামী লীগ কমিটিতে অখ্যাত, মাইম্যান এবং বিতর্কিতদের দিয়ে খসড়া জমা দেয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জেলা আওয়ামী লীগের অবমূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার অংশের নেতা কর্মীরা। সাবেক এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে হয়েছে প্রতিবাদ মিছিল। এমনকি সূত্রমতে, সম্প্রতি দলীয় আনুগত্য, সাংগঠনিক যোগ্যতা,পারিবারিক ঐতিহ্য, ত্যাগ, ১/১১ কালীন ভূমিকা,ব্যক্তিগত ভাবমূর্তি বিবেচনায় নিয়ে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুবিবেচনার নিমিত্তে কেন্দ্র বরাবর একটি সার্বজনীন কমিটি জমা দেয়ার খবর পাওয়া গেছে।
এব্যাপারে ঢাকায় অবস্থানরত জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জানান,বিতর্কিত, অযোগ্য , অনুপ্রবেশকারী ও মাইম্যান মুক্ত একটি সার্বজনীন কমিটির খসড়া আমরা নেত্রীর সুবিবেচনার জন্য জমা দিয়েছি।সুত্র বলছে, মাইম্যান ও অনুপ্রবেশকারী মুক্ত আওয়ামী লীগ ঢেলে সাজানোর নির্দেশনা বাস্তবায়নে দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এগুচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু
-
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম
-
লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন
-
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন
-
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’