ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

ডাকসু নির্বাচন : ছাত্রলীগ অভিযোগে ২৮ জনের প্রার্থীতা বাতিল !

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

ডাকসু নির্বাচন : ছাত্রলীগ অভিযোগে ২৮ জনের প্রার্থীতা বাতিল !

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮ জনের প্রার্থীতা বাতিল হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল এই সব প্রার্থীতা বাতিল করে।  কিন্তু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্র লীগের পদে থাকার অভিযোগ থাকলেও তার প্রার্থীতা বাতিল করা হয়নি।

এমন প্রশ্ন তুলে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। রিটের আবেদনে বলা হয়, এস এম ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি পদবীধারী ছিলেন। তিনি যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন তারও কোনো প্রমাণ নেই। এর পরও তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন।

এই রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে কারণ দর্শাতে বলেছিল  হাইকোর্ট। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জর্জ আদালতে আপিল করলে পরে স্থগিতের নির্দেশ স্থগিত হয়।

এবার ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে নির্বাচন থেকে বাদ পড়া মো. জুলিয়াস সিজার তালুকদার ভিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। জুলিয়াস সিজার তালুকদার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

রিটে একইসঙ্গে দাবি করা হয়েছে— তার নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকায় পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখতে হবে। পাশাপাশি ডাকসুর সঙ্গে হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী রাশিদা চৌধুরী নীলু। তিনি জানান, গত ৩১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াস সিজারের নাম ও ব্যালট নম্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার তালুকদার। যাচাই-বাছাই শেষে গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় তার নামও ছিল এবং ব্যালট নম্বর ছিল ২৬।

কিন্তু তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগ তোলেন— জুলিয়াস সিজার নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এরপর এ অভিযোগের শুনানি হয় নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে। তবে ট্রাইব্যুনাল প্রার্থিতার বিষয়ে সরাসরি সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই নির্বাচন কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে।

অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আইনি নোটিশ দেন জুলিয়াস সিজার তালুকদার। তবে নোটিশে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।