ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কর্তৃত্বের’ অভিযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১-দলীয় ইসলামপন্থি জোট ভেঙে গেছে। জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ভাঙনকে জোটটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রতিবেদনটি করেছেন দ্য ডেইলি স্টারের রাশিদুল হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত বিএনপি নেতৃত্বাধীন জোটের মোকাবিলায় ইসলামপন্থি দলগুলোর এই জোট গঠিত হয়। দীর্ঘদিন বিএনপির মিত্র থাকা জামায়াতে ইসলামী ছিল এই জোটের অন্যতম প্রধান উদ্যোক্তা। জামায়াতে ইসলামীর যুক্তি ছিল—ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হলে বিএনপির জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শিক বিকল্প গড়ে তোলা সম্ভব হবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া জোটের জন্য বড় ধাক্কা। এই জোটের মূল লক্ষ্যই ছিল বিএনপিকে মোকাবিলা করা। বর্তমান পরিস্থিতিতে জামায়াত-নেতৃত্বাধীন এই জোট ভালো ফল করতে পারবে বলে মনে হয় না। বিভক্তির কারণে ভোট ভাগ হবে, যার সুফল শেষ পর্যন্ত বিএনপিই পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ জানান, 'এক বাক্স এক প্রার্থী' কৌশলের মূল প্রবক্তা তাদের দল। অর্থাৎ সব ইসলামপন্থি শক্তিকে এক ছাতার নিচে এনে প্রতিটি আসনে একজন করে প্রার্থী দেওয়ার পরিকল্পনাটি তাদেরই ছিল। তিনি জানান, শুরুতে পাঁচটি ইসলামপন্থি দল নিয়ে জোট গঠিত হয়। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপিতে যোগ দিয়ে জোট ছাড়ে। এর পর জামায়াতসহ আরও ছয়টি দল যুক্ত হয়ে জোটটি ১১ দলে পরিণত হয়। তবে ইউনুস আহমদের অভিযোগ, জামায়াত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে। তারা 'বড় ভাই'সুলভ আচরণ করেছে এবং আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের এক উপদেষ্টা বলেন, বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু 'জোটের স্বার্থে' তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার মতে, এই ভাঙনের পেছনে মূল কারণ ছিল বিভাজন ও পারস্পরিক অবিশ্বাস, যার দায় তিনি জামায়াতের ওপর চাপান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত একতরফাভাবে তিনটি নতুন দলকে জোটে যুক্ত করে এবং আলোচনা ছাড়াই আসন বণ্টন শুরু করে। তিনি বলেন, তারা এমনভাবে আসন ভাগ করছিল, যেন ৩০০ আসনের মালিক তারাই। এই আচরণ ছিল অপমানজনক ও কর্তৃত্ববাদী। আমরা জোটে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আর কোনো সহায়ক পরিবেশ ছিল না। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। স্বাধীনতার পর ১৯৭২ সালে ধর্মভিত্তিক অন্যান্য দলের সঙ্গে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়। ১৯৮৬ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সর্বোচ্চ সাফল্য পায়। দলটি ১২ দশমিক ১৩ শতাংশ ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করে। ২০০১ সালে পায় ১৭টি আসন। দলটি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে এবং ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। ২০১৩ সালে উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও ২০২৫ সালের জুনে প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল হয়। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিকড় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে। এর প্রতিষ্ঠাতা ছিলেন চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম। ২০০৬ সালে তার মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন তার ছেলে সৈয়দ রেজাউল করিম। ২০০৮ সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত পূরণ করতে দলটি বর্তমান নাম গ্রহণ করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইএবি ১৯৯৬ সালের জুনের নির্বাচনে ১১ হাজার ১৫৯ ভোট পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা ১২ লক্ষাধিক ভোট পায়, যা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের পর তৃতীয় সর্বোচ্চ। যদিও ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপক ব্যালট বাক্স ভরার অভিযোগ ছিল। দলটি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনও বর্জন করে।