ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা

গ্রীসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাশে দূতাবাস

প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০৪:১১ এএম

গ্রীসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাশে দূতাবাস
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি টিম ২৮ জুন পশ্চিম গ্রীসের মানোলাদা নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের আবাসস্থল পরিদর্শন করেন। গত ২৭ জুন গ্রীসের মানোলাদা এলাকায় এক ভয়াবহ আগুনে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশী কৃষি শ্রমিকের ৩৮টি ফারাঙ্গা (অস্থায়ী আবাসস্থল) সম্পূর্ণরুপে পুড়ে যায়। প্রবাসী শ্রমিকগণ সে সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। তবে আগুনে তাদের টাকা পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। ঘটনার অব্যবহিত পরে গ্রীসের বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজখবর নেয়। ঘটনাস্থল পরিদর্শন কালে প্রবাসী বাংলাদেশীগণ এ সংকটকালে তাদেরকে বিনা ফিতে পুনরায় পাসর্পোট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। আগুনের ভয়াবহ তান্ডবে পোড়া গ্যাস সিলিন্ডার, কাপড় চোপড়, খাদ্যদ্রব্য ও অন্যান্য ধ্বংসাবশেষ দেখে ক্ষতিগ্রস্থদের প্রতি দূতাবাস টিম সমবেদনা জানান। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্থ প্রবাসীদের দ্রুত পাসর্পোট প্রাপ্তিসহ আবাসস্থল, খাবার সরবরাহ এবং আইনগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দূতাবাসের আহবানে এথেন্সসহ গ্রীসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল । দূর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র মি. লেজাস ইয়ানিস এর সঙ্গে দূর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানান। মেয়র বাংলাদেশী প্রবাসীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন। তাঁরা ক্ষতিগ্রস্থ কর্মীসহ স্থানীয় কৃষি সেক্টরে নিয়োজিত কর্মীদের জন্য মানোলাদা ও এর নিকটবর্তী গ্রামসমূহে স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। প্রবাসী বাংলাদেশীদের সকল প্রয়োজনে মেয়র আন্তরিকভাবে পাশে থাকবেন বলেও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। রাষ্ট্রদূত মেয়রকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের অতিসত্ত্বর নতুন পাসর্পোট প্রাপ্তির জন্য পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।