গোলাপগঞ্জে (সিলেট) সাংবাদিক জাহেদুর রহমান জাহেদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে এই ঘঠনা ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক জাহেদুর রহমান সিলেট এবং গোলাপগঞ্জে প্রোয়োজনীয় কাজ শেষে গোলাপগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের ঘোগারকুল মাঝপাড়া এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা ২/৩ জনের সন্ত্রাসীদল তার উপর অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারে এবং জিআই পাইপ দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে জাহেদ প্রয়োজনীয় চিকিৎসা নেন।তার উপর এ সন্ত্রাসী হামলায় তিনি মামলা করছেন বলে জানিয়েছেন ।
-
কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
-
মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার
-
‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত
-
গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু