ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৮:২০ এএম

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ
গাজায় যুদ্ধবিরতির দাবিতে ১১ নভেম্বর শনিবার স্বরণকালের অন্যতম বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। দ্যা মিলিয়ন মার্চ ফর প্যালেস্টাইন- মিছিলটিকে  ঐতিহাসিক মিছিল বলেও অভিহিত করেছেন আয়োজকরা।তারা জানিয়েছেন কর্মসূচিতে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। লন্ডনের ঐতিহাসিক হাইড পার্ক থেকে দুপুরে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে  নানা শ্লোগানে মুখরিত মিছিলটি  প্রায় চার কিলোমিটার দূরে টেমস নদীর দক্ষিণ তীরে মার্কিন দূতাবাসে গিয়ে বিক্ষোভ শেষ হয় বিকেল ৪টায়। বিভিন্ন জাতি, ধর্মের মানুষের মিছিলের শ্লোগানে ছিল- “ফ্রী ফ্রী প্যালেস্টাইন”, সিসফায়ার নাও”, “ ফ্রম দ্যা রিভার টু দ্যা সী”। স্থান পেয়েছে হাজার হাজার ফিলিস্তিনের পতাকা ,অসংখ্যজনের গায়ে ছিল ফিলিস্তিনী চাদর, হাতে ফ্ল্যাগ, ফেস্টুন। আয়োজক সংগঠন স্টপ দ্য ওয়ার কোয়ালিশন জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ভাড়া করে মিছিলে অংশ নিয়েছে মানুষ। বাস কোম্পানিগুলো তাদের জানিয়েছে, বাসের সব টিকিট কাটা শেষ হয়ে গেছে। শনিবারের মিছিলের দিনটি ছিল ব্রিটেনের ঐতিহাসিক দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস ১১ নভেম্বর। এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আপত্তি জানিয়ে আসছিলেন, এদিন যেন মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া না হয়। কিন্তু পুলিশপ্রধান তাঁর আপত্তি উপেক্ষা করে বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন। তবে লন্ডন আন্ডারগ্রাউন্ডের সেন্টাল লাইন বাদে প্রায় সবকটি লাইনের সার্ভিস সন্ধ্যে পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ রোডে বাস চলা চলাচল সীমিত সীমার মধ্যে চলেছে। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস বলেছে, শান্তিশৃঙ্খলা নিশ্চিতে প্রায় দুই হাজার অফিসার সেন্টাল লন্ডনে মোতায়েন করা ছিল। যা  স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ। কারণ হিসাবে তারা জানিয়েছে, বিক্ষোভটি আর্মিস্টিস ডের সঙ্গে মিলে গেছে। বিক্ষোভে অংশ নেয়া ষাট উর্ধ্ব সারা- কেন বিক্ষোভে যোগ দিয়েছেন জানতে চাইলে বলে, ইসরাইল যা করছে এটা জেনোসাইড। এই  *হত্যা /*যজ্ঞ কোনভাবেই সমর্থন যোগ্য নয়। বৃটেনের জনগণ যুদ্ধের বিরুদ্ধে সব সময়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া- আমিনী তার পরিবার ও বন্ধুদের নিয়ে যোগ দিয়েছেন, প্রতিক্রিয়ায় জানালেন- কোন সভ্য সমাজে এরকম *হত্যা /যজ্ঞ চলতে পারে আমাদের বিশ্বাসে কষ্ট হয়। তারচেয়ে বড় কষ্ট হলো- বিশ্বনেতাদের পক্ষপাতদুষ্ট সমর্থন। বিক্ষোভ শেষে মার্বেলাচ আন্ডারগ্রাউন্ডের সামনে লম্বা সারিতে দাড়ানো-জেরিন ফাতেহি বলেন-বিক্ষোভে যোগ দিতে পেরে শান্তিবোধ করছি। ওয়েষ্টান মিডিয়ায় এর সিকিভাগ ভাগ আসবে না জানি। কিন্তু স্যোশাল মিডিয়ার কল্যাণে গোটা বিশ্ব দেখুক-মানবতার পক্ষে দাড়িয়েছে বৃটেনের লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশী-ব্রিটিশ জামান বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদের অধিকার। ইসরাইলের নির্বিচারে মানুষ হত্যা যুদ্ধাপরাধ। আমরা এর প্রতিবাদ মিলিত হয়েছি।এনিয়ে সকলের ধারাবাহিক সোচ্চার হওয়া জরুরি। গাজায়  ইসরায়েলি হামলার প্রতিবাদে এক মাস ধরে প্রতি শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছেন ব্রিটেনের ফিলিস্তিনপন্থিরা।