ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি

কলমাকান্দায় এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:২২ পিএম

কলমাকান্দায় এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দায় সোমবার  লেংঙ্গুরার ফুলবাড়ি গ্রামের তিন মাস বয়সী কন্যার জননী রুমা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে । নিহত রুমা আক্তার উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরার ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আল আমিন (২২)  এর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের মো.ফকর উদ্দিনের মেয়ে রুমা আক্তার (২১) এর সাথে একই এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিনের সামজিকভাবে বিয়ে হয়। প্রায় আড়াই  বৎসর দাম্পত্য জীবনে একটি ফুটফুটে তিন মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। গত মধ্যে রাতে নিজ স্বামীর ঘরে ওই গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আর্ত চিৎকারে ওই গ্রামের প্রতিবেশীরা ছুটে আসেন। এর আগে রাত সাড়ে ৯ টার দিকে নিহতের বাবা তাদের পারিবারিক অনুষ্ঠানের জন্য মেয়ে ও জামাইসহ আত্মীয়দের দাওয়াত দিয়ে আসেন। পরে আজ সোমবার সকালে থানা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে পুলিশ। পরে আজ সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কলমাকান্দা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান নিহতের  নিজ স্বামী ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায়  রুমার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।  ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।