ওমরাহ এবং মসজিদ আল-হারামে নামাজ পড়ার জন্য ই'তামারনা অ্যাপস চালু হওয়ার পর থেকে এপর্যন্ত সর্বমোট তাতে রেজিষ্ট্রেশন করেছেন ১৯ লক্ষ ২১ হাজার ৩৩৫ জন। সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে সৌদি নাগরিক হলেন ১১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন। আর প্রবাসী হলেন ৮ লক্ষ ৩ হাজার ৫৪২ জন। পুরুষ ১২ লক্ষ ৬৯ হাজার ৫৫২ জন এবং মহিলা ৬ লক্ষ ৫১ হাজার ৭৮৩ জন।
৬ নভেম্বর পর্যন্ত সর্বমোট পারমিট নিয়েছেন ১৮ লক্ষ ৩৫ হাজার ৩০৪ জন। তন্মধ্যে সৌদি নাগরিক হলেন ৭ লক্ষ ৭৬ হাজার ৮৫২ জন। এবং প্রবাসী ১০ লক্ষ ৫৮ হাজার ৪৫২ জন। পুরুষ ১২ লক্ষ ২৮ হাজার ৭৫৯ জন। মহিলা ৬ লক্ষ ৬ হাজার ৫৪৫ জন।
ওমরাহ পালন করেছেন ৭ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন। এবং মসজিদ আল-হারামে নামাজ আদায় করেছেন ৮ লক্ষ ৪৬ হাজার ৮৩৬ জন।
মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ৫৩ হাজার ২৩১ জন পুরুষ এবং ২৯ হাজার ৯৬৪ জন মহিলা।
নবি কারীম সা.এর রওজামোবারকে সালাম দিয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ২৭৩ জন।
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু
-
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম
-
লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন
-
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন
-
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’