ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই

এবছর হজ্জ গমনেচ্ছুদের করোনা টীকা গ্রহণ বাধ্যতামূলক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৪:১৩ এএম

এবছর হজ্জ গমনেচ্ছুদের করোনা টীকা গ্রহণ বাধ্যতামূলক
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই বছর হজ্জে গমনেচ্ছুদের অবশ্যই করোনাভাইরাস টিকা দিয়ে আসতে হবে। ২ মার্চ স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, হজ মৌসুমে হজ্জে অংশগ্রহনের মূল শর্ত বিবেচনা করে কোভিড -১৯ ভ্যাকসিনের বিষয়টি যুক্ত রয়েছে। "আগামীতে হজ মৌসুমে অংশ নেওয়ার অন্যতম শর্ত, করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক,"। একইসাথে মন্ত্রী হজ ও ওমরাহ মৌসুমে অংশগ্রহণকারীদের জন্য করোনার টিকা কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন। গত বছর সৌদি আরবের হজ মন্ত্রণালয় মাত্র কয়েক হাজার হজ্জ যাত্রীকে হজ্জ করার অনুমতি দিয়েছিল। এই হজযাত্রীদের দুই-তৃতীয়াংশ সৌদি আরবে বসবাসরত বাসিন্দাদের মধ্যে ছিল এবং এক তৃতীয়াংশ সৌদি নাগরিক। হজ সাধারণত বিশ্বজুড়ে মুসলিমদের বৃহত্তম সমাবেশ। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো হজ্জ। এই হজ্জে প্রায় আড়াই মিলিয়ন ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন । সৌদির ইতিহাসে প্রথমবারের মতো, করোনাভাইরাস এবং জনাকীর্ণতা নিয়ে উদ্বেগের কারণে বিদেশ থেকে কোনও হজযাত্রীকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। এটি ছিল পূর্ববর্তী বছরগুলির চেয়ে ব্যাতিক্রম। যখন ১৬০ টিরও বেশি দেশ থেকে প্রায় ২ মিলিয়ন হজযাত্রী ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য মক্কায় আসেন, যার বেশিরভাগ এশিয়া ও আফ্রিকা থেকে। যদিও হজ প্রায়শই সমস্ত বয়সের মানুষকে আকর্ষণ করে, গত বছর হজযাত্রীদের বয়স ২০ থেকে ৫০ বছর এবং সুস্বাস্থ্যবানদের জন্য সীমাবদ্ধ ছিল। এরআগে ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে পবিত্র ওমরাহ পালন করতে হলে করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছিল সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন। দেশটির জেদ্দায় করোনার টিকা নেওয়ার পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেন। ওমরাহ পালনকালে করোনা সংক্রমণরোধে সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ওমরাহ পালনকারীদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়ার জন্য এই ব্যবস্হা নেওয়া হয়েছিল। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী সালেহ বেনতেন সেইসময় আরো বলেন, ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিষয়ক সব সুরক্ষা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়। জেদ্দায় করোনা টিকা গ্রহণের পর বেনতেন বলেন, কেউ ওমরাহ পালন করতে চাইলে তাকে অ্যাপের সাহায্যে নিবন্ধন করে অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে। তাছাড়া ওমরাহ পালনে আগের মতো অন্যান্য স্বাস্থ্যবিধিও বহাল থাকবে। সামাজিক দূরত্ব, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাস্ক পরিধান করা এবং নির্দিষ্ট বয়স সীমায় থাকতে হবে।