সময়সূচি নিয়ে নানা জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত হয়েছে। বইমেলা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
সময়সূচি নিয়ে নানা জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত হয়েছে। বইমেলা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলা একাডেমি।
জানা যায়, সভায় সর্বসম্মতিক্রমে বইমেলার উদ্বোধনের জন্য আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান হবে ওই দিন সকাল ১১টায়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
প্রসঙ্গত, প্রতি বছর ১ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলার উদ্বোধন হয়ে থাকে। এ বছর নির্বাচনের কারণে বই মেলা স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে?
-
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন?
-
কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী
-
সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির
-
বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর
আরও পড়ুন: