নেত্রকোনার উদীচীতে বোমা হামলার ট্র্যাজেডিতে ৫ মিনিটের জন্য স্তব্ধ নেত্রকোনা পালিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের নিহতের স্মরণে নেত্রকোনা শহরে একযোগে ৫ মিনিটের জন্য নিরবতার মাধ্যমে স্তব্ধ নেত্রকোনা পালন করা হয়। এসময় সড়কে সকল চলাচল বন্ধ করে দেয়া হয়।
এতে শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে ওই কর্মসূচীতে উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে সকালে সাড়ে ৯টায় নিহতের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে শোকর্যালি করে শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
২০০৫ সনের এই দিনে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, ভিক্ষুক, পথচারী ও আত্মঘাতী কিশোরসহ মোট আট জন নিহত হন। আহত হয়েছিলেন ৯২ জনের মতো। অনেকের শরীরে এখনো রয়ে গেছে বোমার স্পিন্টার।
এরপর থেকে ১৫ বছর যাবত প্রতি বছর নেত্রকোনাবাসী দিবসটিকে ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন। অন্যান্য বছরের ন্যায় দিনব্যাপী দিবসটিতে প্রতিবাদী মিছিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এবার করোনা কালে সবকিছু সীমিত করা হয়েছে।
-
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু
-
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম
-
লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন
-
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন
-
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’