ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী

'উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড' পেয়েছেন সাইদা মুনা তাসনীম

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৮ পিএম

'উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড' পেয়েছেন সাইদা মুনা তাসনীম
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই)-এর ‘‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড‘‘পেয়েছেন। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি গত রোববার বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসিডব্লিওআইসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী‘ উইমেন এন্টারপ্রেনিওর সামিট-২০২১’-এর ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে এ পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীনশারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি ভিন্ন ক্যাটাগরীতে এবছর ডব্লিও আইসিসিআই পুরস্কারে ভূষিত হয়েছেন।পুরস্কার গ্রহণের পর হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু ররহমানের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর এ পুরস্কার বাংলাদেশের তৃনমূলের নারী যারা প্রতিদিন কৃষি, পোষাক শিল্প, মৎস্য খামার, নির্মাণশিল্প,গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাঁদের উদ্দেশে উৎসর্গ করেন।হাইকমিশনার মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর প্রদ্ধা জানিয়ে বিগত এক দশকেতাঁর নেতৃত্বে বাংলাদেশে নারীদের অভূত পূর্ব ক্ষমতায়নের মাধ্যমে দেশকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের‘গ্লোবাল জেন্ডার গেফ ইনডেস্কের’ শীর্ষস্থানে অধিষ্ঠিত করার কথা উল্লেখ করেন। বিগত বছর গুলোতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, নোবেল বিজয়ী ও বিশ্ব নেতৃবৃন্দকে ডব্লিওআইসিসিআই এ পুরস্কারে ভূষিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারিলুই কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান মন্ত্রী জুলিয়া গিলার্ড। ডা. দীপুমনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর মিসেস শেরি ব্লেয়ার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাও কিইতো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর মিস নিয়া শেফু,ডাব্লিওআইসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন ওরোরা এবং বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই)-এর সভাপতি মিস মানতাসা আহমেদ।