ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ঈদে ছুটি নাই

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৬:৩০ পিএম

ঈদে ছুটি নাই
বেশ কয়েক বছর আগে আমি এক মহৎ কাজ করেছিলাম। তখন আমি একটা রেস্টুরেন্ট পরিচালনা করি ম্যানেজার এবং মালিক। আমার আগে যারা পরিচালনা করতেন তারা ক্রিসমাসের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতেন, বছরে মাত্র একটি দিন। আমি দায়িত্ব নেয়ার পর বন্ধ একদিন বাড়িয়ে দিলাম অর্থাৎ ক্রিসমাস এবং বক্সিং ডে রেস্টুরেন্ট বন্ধ থাকবে। আমার স্টাফ বেজায় খুশি মনের মত গাভনার পেয়েছে। সেই বছর রোজার ঈদে বেশ ঝামেলায় পড়ে গেলাম। ঈদের দুই-তিনদিন আগ থেকে একে একে স্টাফরা ছুটির আবেদন জানাল। সবাইকে ছুটি দেওয়া সম্ভব না। আবার একজনকে দিলে অন্যজন নাখোশ। বেশ বড় ঝামেলা। কি করা যায় ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম- ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখবো। ঈদ হবে সোমবার অথবা মঙ্গলবার তাই সিদ্ধান্ত নিতে তেমন বেগ পেতে হয় নাই। সোমবার অথবা মঙ্গলবার তেমন ব্যবসা হয় না, অথবা এক দিনের জন্য কিছুটা আত্মত্যাগ। রেস্টুরেন্টের সবাই একসাথে ছুটি ভোগ করতে পারবে, ঈদ উদযাপন করতে পারবে, এর চেয়ে আনন্দের কিছু নাই। রেস্টুরেন্টের স্টাফ সবাই বেজায় খুশি, তারা প্রাণ খুলে আমার জন্য দোয়া করল। ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার কালচার আমাদের সমাজে নাই। যারা মালিক সম্প্রদায় তারা ঈদের পরোয়া করে না। তাদের চাই কাজ এবং পয়সা। ঈদের চেয়ে ব্যবসা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য আমি অনেক মালিক কে চিনি, যারা একদিনের ব্যবসার জন্য মারা যাবে না কিংবা এক সপ্তাহ বন্ধ রাখলেও তাদের তেমন ক্ষতি হবে না- তবু তারা ঈদের জন্য বিন্দুমাত্র ছাড় দিতে রাজি হয় না। আমি অনেক স্টাফের দুঃখের কাহিনী জানি, ঈদের ছুটি না পেয়ে অনেক কে কান্না করতে দেখেছি। মালিক হওয়ার আগের পর্বে আমিও বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেছি। তখন আমি সংসারী হইনি। রেস্টুরেন্টের উপরে থাকি, নিচে কাজ করি। পিছুটান তেমন নেই। ঈদে আমাকে ছুটি না দিলে তেমন অসুবিধা না। কিন্তু আমার এক কলিগ আমার মতোই বিয়ে-শাদী করেনি ,তবে তার পরিবার আছে অর্থাৎ বাবা-মা-ভাই-বোন। তার বাবার ক্যান্সার, সে ঈদের ছুটির জন্য মিনতি জানিয়েছিল। তাকে ছুটি দিতে আমরাও অনুরোধ করেছিলাম। কিন্তু না মালিক নিজে পরিবারের সাথে সময় কাটানোর জন্য তাকে ছুটি দেয়নি। ঈদের পরের দিন তার বাবা মারা যান। শেষ ঈদ উদযাপন কিংবা শেষ দেখা কোনটাই তার ভাগ্যে নসিব হয়নি। অন্য আর এক কলিগের কথা বলি- সদ্য দেশ থেকে বিয়ে করে বউ নিয়ে এসেছে। দাম্পত্য জীবনের প্রথম ঈদ একসাথে করার ইচ্ছা থাকা সত্বেও সম্ভব হয়নি। পাষাণ হৃদয় মালিক স্বামী-স্ত্রীর প্রথম ঈদ আনন্দকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। ক্যান্সারে বাবা মারা যাওয়া কলিগ-কে যেভাবে উচ্চস্বরে কাঁদতে দেখেছি, ঠিক তেমনিভাবে এই কলিগ-কে ও নীরবে অশ্রু ফেলতে দেখেছি। আমার মহৎ কাজের পিছনে এসব অভিজ্ঞতা কাজে লেগেছিল বলে মনে করছি। তবে মহৎ কাজ একবারই করতে পেরেছিলাম; রোজার ঈদের পরে কোরবানি ঈদ। কোরবানির ঈদ প্রায় দশ দিন আগে নির্ধারিত হয়ে যায়, দেখা গেল ঈদ হবে শনিবার। শনিবার রেস্টুরেন্ট বন্ধ রাখা আত্মহত্যার শামিল, আমার দৌড় আত্মত্যাগ পর্যন্ত ছিল। যদিও পার্টনারদের (তারা ঘুমন্ত পার্টনার ছিলেন, আমিই একমাত্র জাগ্রত পার্টনার) কাছে বন্ধের কথা বলেছিলাম, তারা আমাকে পাগল ঠাওরেছে। ঈদের জন্য পার্টনারশীপ বিপদে পড়ে যাবে ভেবে দ্বিতীয়বার বন্ধের কথা উচ্চারণ করিনি। ঈদ বছরে দুবার আসে অর্থাৎ ৩৬৫ দিনের মধ্যে মাত্র দুই দিন। আমরা ক্রিসমাসের মত যদি ঈদকে গুরুত্ব দেই তাহলে মাত্র দুইদিন ব্যবসা বন্ধ রাখা কোন ব্যাপার না। কিন্তু সারা রমজান সোমালিয়ায় পানির কলের জন্য পাউন্ড ব্যয় করতে দ্বিধা করি না। কিন্তু পরিবারের সাথে একদিন ঈদের আনন্দ আমরা সহ্য করতে পারি না। আমরা বাঙালিরা বড় বিচিত্র চরিত্রের মানুষ। আবু মকসুদ:  কবি ও  সম্পাদক, শব্দপাঠ