ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ঈদের সামাজিক গুরুত্ব ও বিলাতে ঈদের ছুটি 

প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৯:২৬ পিএম

ঈদের সামাজিক গুরুত্ব ও বিলাতে ঈদের ছুটি 
ঈদ হলো মুসলমানদের ধর্মীয় রীতি নীতির অনুসরণে এক পবিত্র বিনোদন।যেখানে হাসি খুশী, আনন্দ উপভোগ সবই আছে, তবে সবকিছুর মধ্যেই একটি ধর্মীয় পবিত্র ভাব আচ্ছে, যার আনুষ্ঠানিক শুরুটাই হচ্ছে পবিত্র ঈদের নামাজ দিয়ে। আমরা সবাই জানি, ঈদ মানে আনন্দ; ঈদ মানে খুশি। ঈদের সামাজিক অর্থ উৎসব আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা যাকে আমরা বলি ঈদ-উল-ফিতর বা রোজার ঈদ, আর অন্যটি আত্মত্যাগের কুরবানীর ঈদ বা ঈদ-উল-আযহা। ঈদ একটি ইবাদাত। আনন্দ ও ফূর্তি করার মাধ্যমেও যে ইবাদাত পালন করা যায়, ঈদ তার অন্যতম উদাহরণ। শরীয়তসম্মতভাবে আনন্দ প্রকাশ করার বিষয়ে কুরআনে এসেছে, ‘বল, এটা আল্লাহর অনুগ্রহ ও রহমত; সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। এটি যা তারা জমা করে তা থেকে উত্তম।’ (সুরা ইউনুস-১০ আয়াত : ৫৮) ভাবগাম্ভির্যপূর্ণ, সুনসান নীরব পরিবেশ ভেঙ্গে, মাঝে মধ্যে বিনোদন ও কোলাহলের দিকে ছুটে চলা মানুষের স্বভাবজাত বিষয়ের অন্তর্ভূক্ত। কেমন যেন সৃষ্টিকর্তা মানুষের ভেতর এ রকম একটা ভাব দিয়ে রেখেছেন। এ জন্য পৃথিবীর সকল মানব গোষ্ঠির উৎসব রয়েছে। এমন কোনো জাতি গোষ্ঠি পাওয়া যাবে না, যাদের চিত্তবিনোদনের জন্য উৎসব নেই; ধর্মীয় ইবাদত-বন্দেগীই যাদের কাজ। হাদিস থেকেও এর প্রমাণ মেলে। নবী করীম (সা.) বলেন, প্রত্যেক জাতির চিত্তবিনোদনের জন্য ঈদ বা উৎসব রয়েছে। আমাদের (চিত্তবিনোদনের) জন্য রয়েছে এই ঈদ। ( শরহে সহীহ বুখারী)। নির্মল চিত্তবিনোদনের আয়োজন: ঈদের দিনটাকে নীরবে পার না করে, কিছু চিত্তবিনোদনের অনুষ্ঠান আয়োজন করা চাই। কারণ ঈদের দিনে এ রকম আয়োজনের বর্ণনা হাদিসেও এসেছে। কোনো এক ঈদে দুজন বালিকা হজরত আয়শা (রা.) এর ঘরে এসে গান গাচ্ছিলো। রাসূল (সা.) শুয়ে শুয়ে তাদের দৃশ্য দেখছিলেন। ইতোমধ্যে হজরত আবু বকর (রা.) ঘরে প্রবেশ করেন। মেয়ে হজরত আয়শা (রা.)-কে আবু বকর ধমকালেন যে, রাসূলের ঘরে শয়তানের বাদ্য? তখন নবী করীম (সা.) উঠে এসে হজরত আবু বকর (রা.)-কে বললেন, তাদেরকে সুযোগ দাও। তাছাড়া ঈদের দিনে হাবশিদের বর্শা নিয়ে খেলা দেখানো ও যুদ্ধের বিভিন্ন কলাকৌশল দেখানোর আয়োজনও থাকতো। রাসূল (সা.) আয়শা (রা.)-কে নিয়ে তা দেখায় অংশগ্রহণ করতেন। এ সকল হাদিস প্রমাণ করে ইদের দিনে চিত্তবিনোদনের জন্য বিভিন্ন আয়োজন থাকতে পারে। যেখানে পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করা যায়। আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ: পূর্বে হাদিস উল্লেখ করা হয়েছে যে, হজরত আবু বকর (রা.) ঈদের দিন হজরত আয়শা (রা.) এর ঘরে প্রবেশ করে দুজন বাচ্চা মেয়েকে গান গাওয়ার কারণে ধমক দিয়েছিলেন। হজরত আবু বকর (রা.) মেয়ের বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ ও ঈদের বেড়ানোর জন্য। তাছাড়া হাদিসে এসেছে নবী করীম (সা.) ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতেন আর ফিরে আসতেন অন্য পথে। হাদিস বিশারদগণের দাবী হচ্ছে, রাসূল (সা.) এ কাজ করতেন ওই পথের আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও খোজ খবর নেয়ার জন্য। তবে এই ব্যাখ্যা দ্বারা একটি প্রশ্ন হতে পারে যে, তাহলে আমাদের যাদের অন্য পথে আত্মীয় নেই আমরা কী ওই কাজ করবো না? আসলে এখানে রক্ত সম্পর্কের আত্মীয় হওয়া জরুরি নয় বরং প্রতিবেশী হিসেবেও কারো খোজ খবর নেয়া আমাদের দায়িত্ব। ঈদের দিন কবর জিয়ারত: কারণ উৎসবের আমেজ যেন আমাদের আখেরাতের ব্যাপারে বেখবর করে না দেয়। বহু হাদিসে কবর জিয়ারতের কথা এসেছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে নবী করীম (সা.) বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। এখন তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি। কারণ, কবর জিয়ারত আখেরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়। তবে কোনো কোনো ফকিহ এটাকে অপছন্দ করেছেন। তাই জরুরি বা রসম হয়ে গেলে না করা উচিত। ঈদের দিন আপনজনের কবর জিয়ারত যেহেতু জরুরি নয়, তা না হয় বাদই দেয়া হলো, কিন্তু আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ তো একটি বড়ো সুন্নত এবং  ঈদেরই অংশ!  যা স্বয়ং হযরত আবু বকর (রাঃ) দেখিয়ে দিয়েছেন। আর পরিবার পরিজন নিয়ে আনন্দ -খুশি  ছাড়া তো ঈদই কল্পনা করা যায় না। তাই আমাদের বাঙালী বা বাংলাদেশী প্রতিষ্ঠান তথা কারী ইণ্ডাষ্ট্রিতে  যারা কাজ করেন ( ৬০% -৭০%) এবং অন্যান্য কিছু  প্রতিষ্ঠানেও  তাদের জন্য ঈদ  হয়ে যায় আনন্দের পরিবর্তে বেদনা! তাই আহবান জানাই যারা মালিক পক্ষ  আছেন তারা যেন  এই সুযোগটি করে দেন তাদেরই কর্মচারী ভাই, যারা তাদেরই ব্যবসা কে পরিশ্রম দিয়ে সার্ভিস দিয়ে ধরে রেখেছেন। একদিন ছুটির ব্যবস্থা করলে বা ব্যাবসা বন্ধ রাখলে তেমন ক্ষতি হবে না বরং কর্মচারী আরো উৎসাহ-উদ্দিপনা নিয়ে কাজ করবে, এতে শুধু একদিনের ক্ষতিই  পোষবে না বরং ব্যবসার  আরোও উন্নতি হবে। আর কাষ্টমার একদিনের কারণে চলে যাবে না বরং তারা যখন দেখবে বা শুনবে এটি একটি ধর্মীয় ব্যাপার এতে তারাও সম্মান জানাবে। আর মহান আল্লাহ পাক যদি রাজি- খুশী হয়ে যান তবে চাহে তো তার অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে বিভিন্নভাবে দিয়ে দিবেন, ইনশাল্লাহ। বদরুজ্জামান বাবুল : সাংবাদিক ও সংগঠক, লন্ডন।