ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ইস্ট লন্ডন মসজিদসহ লন্ডনের অনেক মসজিদ অস্থায়ীভাবে বন্ধ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ০৪:৪৩ পিএম

ইস্ট লন্ডন মসজিদসহ লন্ডনের অনেক মসজিদ অস্থায়ীভাবে বন্ধ
১৮ মার্চ বুধবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস উদ্যোগে কোভিড 19 বা করোনা ভাইরাস সঙ্কটের আলোকে এলাকার মসজিদগুলিকে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনা করার জন্য একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এ জরুরি সভায় রয়েল লন্ডন হাসপাতালের সিনিয়র করোনা ভাইরাস গবেষক ডাঃ উমর ইব্রাহিমসা (সংক্রামক রোগ বিশেষজ্ঞ এনএইচএস লন্ডন) ও ডাঃ উসমান দার (রয়েল কলেজ অফ ফিজিশিয়ান এর জনস্বাস্থ্য অনুষদের ফেলো) উপস্থিত ছিলেন । তারা উভয়ই করোনার ভাইরাসের হুমকিতে সরকারের চলমান কমৃকান্ডের সাথে কাজ করছেন। করোনা ভাইরাসের হুমকি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করে তাঁরা করোনার হুমকি ও ক্ষতির দিক গুলো আলোচনায় তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সাধারণত খোলা মেলা জায়গা থেকে মসজিদের ভিতর কয়েকগুন বেশি আক্রান্ত করে করোনা ভাইরাস, সে জন্য একটু বেশি সতর্ক থাকতে হবে এবং সেজন্য মসজিদ গুলো কিছুদিনের জন্য জনসাধারণের প্রবেশাধিকার স্থগিত করার পরামর্শ দেন । উক্ত অনুষ্টানে ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান হাবিবুর রহমান, খতিব ও ঈমাম শেখ আব্দুল কাইয়ুম, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর ট্রেজারার মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আলহুদা মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির সালেহসহ প্রায় পঞ্চাশটি মসজিদের প্রতিনিধি, ঈমাম, স্কলার্স ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন  । বর্তমান সকল পরিস্তিতি বিবেচনা করে উপস্থিত সবার পরামর্শ ক্রমে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে সমস্ত মসজিদ কমিটির সদস্যদের নিম্নলিখিত পরামর্শ গুলি বাস্তবায়িত করার জন্য অনুরুধ জানানো হচ্ছে । সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা, এবং তাঁর চূড়ান্ত বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি শান্তি ও বরকত। আমরা আল্লাহর কাছে আমাদের ধৈর্য্য দান করার, তাঁর প্রতি আমাদের নির্ভরতা শক্তিশালী করার এবং আমাদের সকল এবাদত ও সৎকর্মগুলি কবুল করুক । পরবর্তীতে মুসলিম সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সাম্প্রতিক পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে, আমাদের কমিউনিটির চিকিৎসা পেশাদারদের কাছ থেকে এবং আমাদের ইমামগণ ইসলামী গবেষক, স্কলার এবং অন্যান্য মসজিদ ও কেন্দ্রগুলির সাথে পরামর্শক্রমে খুব সাবধানতার সাথে বিবেচনা করে আমরা জুম্মা সালাহে জনসাধারণের প্রবেশাধিকার স্থগিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছি (শুক্রবার জুম্মার নামাজ ) ২০ মার্চ শুক্রবার থেকে। বাকি নিয়মিত জামাতকারী সালাহের ব্যাপারে প্রতিটি মসজিদ কমিটিকে তাদের স্থানীয় কমিটির সাথে আলাপ কিরে প্রয়োজনীয় ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয়া হয়। আরো সুপারিশ করা হয় যে সবচেয়ে দুর্বল বয়স্ক গ্রুপের ব্যক্তিদের ঘরে বসে তাদের সালাহ পূর্ণ করা উচিত। এর মধ্যে যে ব্যক্তি অন্তর্ভুক্ত: ১. বয়স ৬০ এবং তারও বেশি ২. ডায়াবেটিস রোগ নির্ণয় করা ৩. দীর্ঘস্থায়ী হার্ট বা শ্বাসকষ্টের অবস্থা (যেমন হাঁপানি বা শ্বাসকষ্টের অন্যান্য সমস্যা) ৪. উচ্চ রক্তচাপ ৫. বর্তমানে ক্যান্সারে আক্রান্ত বা পুনরুদ্ধার হয়েছে এবং যাদের ওজন বেশি যে মসজিদগুলি নিয়মিত জামাত সালাহে সর্বসাধারণের প্রবেশাধিকার অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি মসজিদে অল্প সময় সীমাবদ্ধ করা উচিত, সালাহর ১০ মিনিট আগে দরজা খোলার এবং সমস্ত উপস্থিত মুসল্লিদের ঘরে সুন্নাত ও নফল সালাত পড়তে উৎসাহিত করা উচিত। উক্ত অনুষ্টানে ইস্ট মসজিদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন ''সরকারের সাম্প্রতিক পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে, ইমামগণের সাথে পরামর্শ করে এবং মুসল্লিদের কথা বিবেচনা করার পর আমরা ইস্ট মসজিদে অস্থায়ীভাবে প্রবেশাধিকার স্থগিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছি, যা ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে সকল জামাত ও জুম্মাহ নামাজের ক্ষেত্রে (শুক্রবারের নামাজ) প্রযোজ্য।এ ব্যাপারে আমরা নিয়মিত প্রচার করতে থাকব, ইনশাআল্লাহ। আমরা নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমে পরবর্তী জামাত এর ব্যাপারে সবাইকে অবহিত করবো ইনশাআল্লাহ । মসজিদ এর সাথে সবার যোগাযোগ রাখার জন্য সকল ব্যবস্থাও নেয়া হবে এবং মসজিদের পক্ষ থেকে অসহায় ও দুর্বলদের কীভাবে সহায়তা করা যায়, সেদিকে আমরা নজর রাখছি। আল্লাহ্ আমাদের সকলকে এই পরীক্ষার কঠিন সময়ে সহায়তা করুন।''