ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

ইতালিতে ভিসা জালিয়াতি: বাংলাদেশিসহ আটক ৪৫ জন

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

ইতালিতে ভিসা জালিয়াতি: বাংলাদেশিসহ আটক ৪৫ জন

ইতালিতে ভিসা ও বিভিন্ন নথিপত্র জালিয়াতির অভিযোগে তিনজন আইনজীবী, দুইজন পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন বাংলাদেশিসহ মোট ৪৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির বিশেষ তদন্তকারী দল।

স্থানীয় সময় মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় গণমাধ্যমে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র প্রস্তুত এবং ভুয়া নথি ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ইতালিতে প্রবেশে সহায়তা করছিল। এমনকি অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়াতেও তারা প্রতারণার আশ্রয় নিত।

সরকারি পর্যায়ে বিষয়টি নজরে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল নেপলস (নাপোলি) অঞ্চলে তদন্ত শুরু করে। তদন্তে একাধিক সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইতালির প্রসিকিউটর নিকোলা গ্রাত্তেরি ও পুলিশ কর্মকর্তা দেল প্রেতের নেতৃত্বে নাপোলির নোলানো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ জন আইনজীবী, ২ জন পুলিশ সদস্য এবং বাংলাদেশিসহ মোট ৪৫ জনকে আটক করা হয়।

নেপলস আদালতের আদেশে তৌহিদ কামালসহ মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আব্দুর রাজ্জাক রিপন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, ফজলুল করিম, রাসেল আলী মীর ও রফিকুল শেখসহ ২১ জনকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসিকিউটর নিকোলা গ্রাত্তেরি বলেন, “আটককৃতরা জাল নথিপত্রের মাধ্যমে অভিবাসীদের ইতালিতে প্রবেশ এবং বৈধতার সুযোগ করে দিত। এর বিনিময়ে তারা বড় অঙ্কের অর্থ আদায় করত।”

করোনাভাইরাস মহামারির পরবর্তী সময়ে শ্রমিক সংকট মোকাবিলায় ইতালি সরকার ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে সাড়ে চার লাখ নন-ইউরোপিয়ান শ্রমিক নেওয়ার ঘোষণা দেয়। ২০২৩ সালে নির্ধারিত কোটা ছিল ১ লাখ ৩৬ হাজার, যেখানে আবেদন জমা পড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার।

অন্যদিকে ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার কোটার বিপরীতে আবেদন পড়ে প্রায় ৬ লাখ ৯০ হাজার। এর একটি বড় অংশ জমা পড়ে দক্ষিণ ইতালির বন্দরনগরী নাপোলি থেকে।

তদন্তকারীদের ধারণা, এই কোটা বিপর্যয় এবং বিপুল চাহিদার ফারাকের সুযোগ নিয়েই গড়ে উঠেছে জালিয়াতির এই সংগঠিত চক্র।