ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

ইতালিতে বাংলাদেশী নাহিদ খুন, গ্রেপ্তার ১

প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০২:২৩ পিএম

ইতালিতে বাংলাদেশী নাহিদ খুন, গ্রেপ্তার ১

মিনহাজ হোসেন ইতালি: ইতালিতে প্রবাসী বাংলাদেশী খুনের ঘটনায় ১৮ বছর বয়সী এক ইতালিয়ান যুবকে আটক করেছে স্থানীয় প্রশাসন, যার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে প্রশাসনের হাতে। ইতিমধ্যে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে অভিযুক্ত লাতিনার সিস্তার্না এলাকায় বসবাস করনে সেখানে এক বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে ভেলেত্রি কারাগারে রাখা হয়েছে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ১৬ সেমি লম্বা রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। খুনের সময় ব্যবহৃত মটরসাইকেল জঙ্গলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় অভিযুক্ত। যেটি ঘটনার দুই দিন আগে রোম থেকে চুরি করা হয়েছিল বলে জানাই সেই।

গত ২৭ মে কয়েকজন মুখোশধারী ডাকাত বেলা ১২:০০ টার দিকে ভায়া ডেলে পিনেটের টর সান লরেঞ্জো এলাকায় পেট্রোল পাম্পে ঢুকে টাকা-পয়সা লুটের চেষ্টা করে। এ সময় তাদেরকে নাহিদ মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাহিদ মিয়াকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ।

আশপাশের সিসিটিভি ফুটেজে দেখে তিন জন কে শনাক্ত করা হয়। তবে পুলিশ জানাই ৩ জনকে শনাক্ত করা হলেও তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল না। মূলত অভিযুক্ত এই মোটরবাইক চুরি করেছিল ওই ৩ জনের মধ্যে একজনের কাছ থেকে। হত্যাকারী সম্পূর্ণ কালো পোশাক ও হেলমেট পরে এসেছিল ঘটনাস্থলে। পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে এবং মোবাইল ডাটা ব্যবহার করে রাস্তা ট্র্যাক করে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে Velletri কারাগারে রাখা হয়েছে।

সংবাদ মাধ্যম আরো জানাই পেট্রোল স্টেশনে কাজ করার সময় মাত্র ৫৭০ ইউরোর জন্য খুন করা হয় নাহিদ মিয়াকে।

এদিকে গত ৩০ মে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আরডেয়া কমুনের জনগন, যেখানে নাহিদ মিয়া পরিবার নিয়ে বসবাস করতেন। এসময় সভায় উপস্থিত ছিলেন একই শহরের মেয়র, ইতালিয়ান নাগরিক ভারতীয়, মরক্কান এবং অন্যান্যদেশের অভিবাসী কমিউনিটির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সকলের অংশগ্রহণে প্রতিবাদ সভাটি এক সংহতির বার্তা হয়ে উঠেছে—ন্যায়বিচারের জন্য। প্রতিবাদ সভা থেকে নাহিদ হত্যার নায্য বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবি করেন বিক্ষোভকারীরা।