ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫১ এএম

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত  করেছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার তিন দিন পর দেশটিতে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করে ইউক্রেনের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ইউরোপের নেতারা। সেই সঙ্গে তারা ইউরোপে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এ খবরের পর বাগ্‌বিতণ্ডার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাম্পের ‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি। গতকাল মঙ্গলবার সিএনএন জানায়, হোয়াইট হাউসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন। বিশ্লেষকরা মনে করেন, এ সহায়তা বন্ধ ইউক্রেনের প্রতিরোধের সামর্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত জেলেনস্কি শান্তি আলোচনায় সম্মত হবেন না, ততক্ষণ এ স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপের নেতারা। তারা কঠোরভাবে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন। সেই সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপরেও গুরুত্ব আরোপ করেন। গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে পোলিস পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেন, ‘সিটবেল্ট বেঁধে প্রস্তুত হোন; আমরা বিশৃঙ্খল এলাকায় প্রবেশ করতে যাচ্ছি।’ তিনি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা বা পরামর্শ না করেই সামরিক সহায়তা স্থগিত করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, ইউরোপ তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রস্তুত। এ জন্য তারা ৮৪ হাজার ১০০ কোটি ডলারের তহবিল গঠন করবেন বলে জানান তিনি। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েল লান্ড গৌলসেন বলেন, কিছু বিষয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল। এর মধ্যে আছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় ইউরোপকে ইউক্রেনের সহায়তায় আরও বেশি কিছু করতে হবে। এদিকে ইউরোপ নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তারা বলছে, এটা ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে ভূমিকা রাখবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যদি এটা সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবে তা কিয়েভকে শান্তি প্রক্রিয়ার দিকে নিয়ে যাবে। শান্তির জন্য সম্ভবত এটা অত্যন্ত বড় একটি পদক্ষেপ।’  এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের  খবরের পর এক্সে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই সীমাহীন যুদ্ধ চাই না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ব্যাপারে দুঃখ প্রকাশ করে জেলেনস্কি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। এটি দুঃখজনক যে, এটি এভাবে ঘটেছে। বিষয়গুলো ঠিক করার সময় এসেছে। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ গঠনমূলক হোক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় খনিজ চুক্তি করতে প্রস্তুত বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। নজিরবিহীন এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হয়। রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারে পরিকল্পনা  ইউক্রেন ও ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে একটি পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেকজন জানিয়েছেন। এরই মধ্যে হোয়াইট হাউস মার্কিন অর্থ মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞার পরিধি নিয়ে একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।