ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ইংলিশ ফুটবলে ম্যান সিটি রাজত্ব

প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০৫:৩৬ পিএম

ইংলিশ ফুটবলে ম্যান সিটি রাজত্ব
ম্যানচেস্টার। আমাদের কৈশোরে এই নাম শুনলেই চলে আসতো ইউনাইটেড নাম। স্যার আলেক্স ফার্গুসেনের ম্যানচেস্টার ইউনাইটেড। পৃথিবীর অন্যতম সেরা ফ্যান বেইজ সমর্থকদের ক্লাব। খেলা কিংবা বানিজ্য সবদিক দিয়েই শীর্ষে এক ফুটবল উম্মাদনার নাম। ফুটবলে টাকার ঝনঝনানির শুরুতে রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো তৈরী করতে গিয়ে সাফল্য এবং বানিজ্যিক খেলায় রিয়ালও যুক্ত হয় সেই এলিটিজমে। লিভারপুল -এসি মিলান -ইন্টার মিলান -চেলসি এসব ক্লাবকে ছাড়িয়ে বার্সেলোনা তখন ধাক্কা দেয় ফুটবল দুনিয়াকে। বিশেষত পেপ গার্দিওয়ালার সর্বজয়ী বার্সেলোনা। একাডেমি হতে বের হওয়া প্লেয়াররাই ছিল বার্সার শক্তি। আরব ধনকুবের ম্যানচেস্টারের আরেকটি ক্লাব ম্যানচেস্টার সিটিকে কিনে নেওয়ার পর ইংলিশ ফুটবলে চেলসির পরে আরেকটি শিরোপা রেসের ঘোড়া যেন যুক্ত হয় । এদিকে বার্সেলোনার সর্বজয়ী কোচ হয়ে পেপ গার্দিওয়ালা পাড়ি জমান জার্মানীতে। সেখানে বায়ার্ন মিউনিখ কে একমাত্র চ্যাম্পিয়ন লীগের শিরোপা ছাড়া বাকি সব কাপ জিতিয়ে পাড়ি জমান দুনিয়ার সবচাইতে প্রতিযোগীতা পূর্ণ লীগ -ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টারের ছোট ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সবচাইতে আন ইভেনস হাই প্রেসিং সেই প্রতিযোগীতাময় ইংলিশ প্রমিয়ার লীগকে প্রায় এক ঘোড়ার রেসে পরিণত করে দিয়েছে বর্তমান ফুটবলের এক পাগলাটে এক্সপিমেন্টাল কোচ পেপ গার্দিয়ালা। গত এক যুগে মোট সাত বার প্রিমিয়ার লীগ জয়ী  ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওয়ালার অধীনে  ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নশীপ টাইটেল জিতেছে টানা তৃতীয় বার আর শেষ ছয় মৌসুমের যাত্রায় মোট পাচঁ বার । প্রায় দেড়শো বছরের ম্যানচেস্টার সিটির ক্লাব ইতিহাসে নয়টি লীগ শিরোপা অর্জন করা দলের পাচঁটি লীগ শিরোপা এনে দেওয়া কোচ হলেন গার্দিওয়া তাও মাত্র ছয় মৌসুমে। কোচ লিগ্যাসির ক্যারেশমেটিক মস্তিকের তালিকায় পেপ কে ছাড়া এখন টপ তালিকা করা প্রায় অসম্ভব। ১৯৯৯ সালে একমাত্র ইংলিশ ক্লাব হিসাবে ট্রেবল জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এবার ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ এসেছে ট্রেবল জয়ের। যা ইউরোপীয় ফুটবলে মাত্র নয়টি দলের এই ট্রেবল কীর্তি আছে। এবার সিটি সেটি করতে পারলে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে সিটির সাথে পেপের ঝুলিতে একমাত্র তকমা যুক্ত হবে যিনি দুটি ক্লাব কে ট্রেবল জয়ে নেতৃত্ব দিয়েছেন। বার্সেলোনার পরে সিটিকে ও একটি ড্রিম টিমের ট্যাগ যুক্ত করে দেবার চান্স এসেছে পেপের সামনে। ইতিমধ্যেই ট্রেবল জয়ী কোচ হিসাবে নাম লিখিয়েছেন পেপ গার্দিয়ালা সর্বজয়ী বার্সেলোনাকে দিয়ে । এফএ কাপ এবং চ্যাম্পিয়ন লীগের ফাইনালে চলে আসা সিটির সামনে মাত্র দুটি ম্যাচই হয়তো পূর্নতা দিয়ে দিবে সিটি এবং পেপ কে। স্যার আলেক্স ফার্গুসেন বলেছিলেন- ম্যাচ জিতায় ফরোয়ার্ড আর টুর্নামেন্ট জিতায় ডিফেন্স। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর পেপ যেন এই সূত্রকেই ধ্যান জ্ঞান করে একটি ব্যালেন্স স্কোয়াড তৈরী করেন। ডিফেন্স আর মিড ঠিক করতে যে পরিমান ডলার খরচ করেছেন সেটা অনেক দেশের জাতীয় প্রতিরক্ষা ব্যায়ের চাইতে ও ছিলো অধিক। ইতিমধ্যে চ্যাম্পিয়ন লীগের ফাইনালে অতিরিক্ত এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে শেষ হার্ডলে আটকে গিয়েছিলেন এই সিটি কে নিয়ে তবে এবার বেঞ্চের ডেপথ কে যে ভাবে ব্যবহার করেছেন প্রতিটি প্রতিযোগীতায় স্পেশালী প্রিমিয়ার লীগে সারা বছরই আর্সেনালের সাথে রেসে পিছিয়ে থেকেও শেষ পর্যায়ে এসে নার্ভ ধরে রেখে প্রেসিং করে টানা জয়ের ধারায় সিটিকে ঠিকেয়ে রেখে প্রতিপক্ষকে এক্কেবারে পিষ্ট করে এগিয়ে গেছেন সেটাকে অন্য দলের উপর এক ধরনের রংবাজি বলা যায় নিঃসন্দে। কারণ লীগ রেসের সাথে এফ এ কাপ এবং চ্যাম্পিয়ন লীগের টানা ধকল টেনেছেন সেটা সম্ভব হয়েছে স্কোয়াড ডেপথ এর কারনেই। রিয়াল মাদ্রিদ কে চ্যাম্পিয়ন লীগের সেমি ফাইনালে যেভাবে নক আউট করেছেন পেপ সেটা ছিলো অবিশ্বাস্য। কারণ প্রতিপক্ষ হিসাবে চ্যাম্পিয়ন লীগের চ্যাম্পিয়ন রিয়াল এর সমসাময়িক সময়ের কামব্যাক ম্যাচগুলির কারনে আলাদা একটি চাপ তৈরী হয়ে গিয়েছিলো প্রতিপক্ষ দলগুলির মাঝে সেখানে পেপ নিজেই চেয়েছিলেন রিয়াল আসুক প্রতিপক্ষ হয়ে। ওয়েন রুনির ভবিষৎ বাণীকে বাস্তবে যেন প্রমাণ করার নেশায় পেয়ে গিয়েছিলো সিটিজেনদের মাঝে। তিনি বলেছিলেন -ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ কে শুধু হারাবেই না ডিস্ট্রয় করে দিবে। ম্যানচেস্টার সিটি যেন সেটি করেই আগামীর ফুটবল মৌসুম গুলির জন্য রংবাজি শুরু করেই দিল। ফুজেল আহমদ: লেখক, ক্রীড়া বিশ্লেষক টরেন্টো; কানাডা। ২৩মে,২০২৩ সাল। https://52banglatv.com/2023/04/35522/