ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

আমান উদ্দিনের বিজয় উপলক্ষে যুক্তরাজ্যস্থ মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের আনন্দ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ পিএম

আমান উদ্দিনের বিজয় উপলক্ষে যুক্তরাজ্যস্থ মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের আনন্দ উৎসব অনুষ্ঠিত
সিলেট বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আমান উদ্দিনের বিজয় উপলক্ষে যুক্তরাজ্যস্থ মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের উদ্যোগে এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে রাত ৮টায় মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের সদস্য ও যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা  আব্দুল মানিকের সভাপতিত্বে লন্ডনে সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , সাবেক ছাত্রনেতা ও সংগঠক নূর উদ্দিন লোদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এবাদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই নির্বাচন পূর্বে লন্ডন প্রবাসী   বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ ( ১৯৯৭ ) বার্ষিকী সম্পাদক ও লন্ডনে সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি  আনোয়ার আহমদ ও মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসুক আহমদ  নৌকার প্রার্থী আমান উদ্দিনের বিজয় নিশ্চিত করতে  নির্বাচনী প্রচারণায় নিরলস শ্রম ব্যয় করেন।  তাদের এই  অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভার পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবার এর পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়নের মুরব্বী ইসলাম উদ্দিন, বোরহান উদ্দিন, সেলিম উদ্দিন, বাবুল আহমদ ও গৌছ উদ্দিন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজের সাবেক ভিপি ও সংগঠক ছরওয়ার আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর  তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ৫২বাংলা টিভি সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর  ট্রেজারার  শিপন আহমদ, গোলাপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহেল আহমদ ও হারুন রশিদ। উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও   যুক্তরাজ্য যুবলীগের ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন আহমদ, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও  লন্ডন মহানগর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক  দিলাল আহমদ, সাবেক ছাত্রনেতা যথাক্রমে সাইদুর রহমান সাইদ, জাহাঙ্গীর আলম ও জুয়েল আহমদ। বক্তারা বলেন- মাথিউরা ইউনিয়ন শুধু বিয়ানীবাজারের মধ্যে অন্যতম সেরা ইউনিয়ন নয়। এই ইউনিয়নটি সারা বাংলাদেশের মধ্যে জাতীয়ভাবে- ‘প্রথম  ডিজিটাল ইউনিয়ন’ এর গৌরব অর্জন করেছে।  আয়তনের দিক দিয়ে  বাংলাদেশের 'দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন’ হিসাবে মাথিউরা ইউনিয়নের  প্রায় প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্য প্রবাসে বাস করেন। এবং গ্রামের আর্থসামাজিক ও মানবিক কাজে তাদের অবদান অন্য যে কোন ইউনিয়নবাসীর জন্য অনুকরণীয়। এরই ধারাবাহিকতায় এই ইউনিয়নের একজন উদ্যোমী ও সমাজসেবায়  আত্নপ্রত্যয়ী যুবক হিসাবে পরিচিত ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সংখ্যাগরিষ্ট নাগরিকরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাদের বিশ্বাস নব নির্বাচিত চেয়ারম্যান আমান উদ্দিন  অতীতের ২বারের নির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিনের আলোকিত কাজের ধারাবাহিকতা রেখেই উন্নয়ন ও জনগণের সেবা করবেন। বক্তাগণ নির্বাচনি প্রচারণায় যুক্তরাজ্য প্রবাসী বিশেষ করে আওয়ামী পরিবারবৃন্দের  আর্থিক ও  বুদ্ধিভিত্তিক শ্রম দিয়ে নৌকার প্রার্থী  আমান উদ্দিনকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন –নিকট আগামীতেও সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা নিয়ে মাথিউরা ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসাবে তুলে ধরতে কাজ করার বিকল্প নেই। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও সংগঠক  আনোয়ার আহমদ আমান উদ্দিনের   নির্বাচনী প্রচারণা ও  বিজয়ের নানা কারণ বর্ণনা দিয়ে   মাথিউরা ইউনিয়ন আওয়ামী পরিবারের সকল নেতা- কর্মীদের স্বতঃস্ফূর্ত আন্তরিক অংশ গ্রহণ এবং বিশেষ করে চেয়ারম্যান সিহাব উদ্দিন ও  আলমগীর হোসেন রুনু কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী পবিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- ভবিষ্যতেও আমরা একতাবদ্ধ হয়ে ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণে কাজ করে যাবো। আনন্দ উৎসবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য  আওয়ামী পরিবারের সদস্য ময়নুল ইসলাম, হাফিজ উদ্দিন লাভলু, কবির আহমদ, শাহীন লোদী, আব্দুল কাদির, এসেক্স যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  রুকন রহমান, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি ও বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক (১৯৯৪) সহ নাট্য  সম্পাদক সাহাব উদ্দিন ,বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক জি এস জেবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুহেল আলম, আব্দুল বাছিত, আব্দুল ফাত্তাহ, কাহের আহমদ, রাজন লোদী, কামরুল হাসান, সেলিম উদ্দিন, রুহেল আহমদ,  রুবেল আহমদ,  নূরুল লোদী ও মামুন রশিদ প্রমুখ। পরে সকলে মিলে মিষ্টি ও কেক কেটে  আনন্দ উৎসবে- একে অপরে  আনন্দ-অনুভূতি ভাগাভাগি করে নেন। রাতের খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।