ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
 ইউরোপে মূলধারার সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন স্পেনের রাজধানী মাদ্রিদে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্পেনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বর্ণাঢ্য এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ , তাদের অনেক দয়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে যদি আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে পারেন তাহলেই দেশ, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডয়েচে ভেলের বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীন বলেন এই প্রবাসে যারা সাংবাদিকতা করেন তাদের এই পেশাকে ভালোবাসা উচিত ও অর্ধেক কাজ করবেন অর্ধেক সাংবাদিকতা করবেন এরকম উদ্দেশ্য নিয়ে সফলতা অর্জন করা যাবে না এবং কমিউনিটিকে এগিয়ে আসতে হবে সাংবাদিক তৈরিতে অনুপ্রেরণা যোগাতে, সাংবাদিকদের কাজটা হচ্ছে ওয়াচডগ। আয়েবাপিসির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বকুল খান, ফেরদৌস করিম আখঞ্জী, জাহিদ মোমিন চৌধুরী, সোহেল চৌধুরী, শাওন আহমেদ, হাসান মাহমুদ, নয়ন মামুন, এ এমন সি রোমেলসহ আরো অনেকে। ৮ই জানুয়ারি শনিবার মাদ্রিদে একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি স্পেনের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও ডয়চে ভেলে'র বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীন এসে পৌঁছালে সাংবাদিক নেতারা তাদেরকে স্বাগত জানানো। এ সময় শিশুরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। পরে সাংবাদিক সংগঠক ও সাংবাদিকতায় সম্মনোনা ছাড়াও এই কমিউনিটির জন্য যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে ও সম্মাননা প্রদান করেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব। পরে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এনটিভির আয়ারল্যান্ড প্রতিনিধি জাহিদ মোমিন চৌধুরীকে সভাপতি এবং ডিবিসি ও আইঅন টিভির স্পেন প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি একাত্তর টেলিভিশনের ইতালি প্রতিনিধি লাবণ্য চৌধুরী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভি ফ্রান্স প্রতিনিধিঃ নয়ন মামুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অস্ট্রিয়ার সোহেল চৌধুরী নির্বাচিত হন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।