ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

অভিবাসী তাড়াতে ফ্লোরিডায় ২০০ মেরিন সেনা মোতায়েন

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১২:১১ পিএম

অভিবাসী তাড়াতে ফ্লোরিডায় ২০০ মেরিন সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব রাজ্য ফ্লোরিডায় অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দিতে প্রায় ২০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অনুরোধে প্রথম দফায় মোতায়েন করা হয়েছে তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার জন্য বৃহস্পতিবার (৩ জুলাই) এসব সেনা মোতায়েন করা হয়। এসব সেনা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থাকে সহায়তা করবে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সর্বোচ্চ ৭০০ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ মার্কিন রাজ্য লুইসিয়ানা এবং টেক্সাসে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এসব সেনারা শুধু প্রশাসনিক ও লজিস্টিক কাজের উপর মনোনিবেশ করবে। তারা আইসিই হেফাজতে থাকা ব্যক্তিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না। এ সপ্তাহের শুরুতে, ট্রাম্প ফ্লোরিডার একটি নতুন অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শন করেছেন যা 'অ্যালিগেটর আলকাট্রাজ' নামে পরিচিত। সেখানে সর্বোচ্চ ১,০০০ জনকে আটক রাখা যায়। এর আগে, আইসিই কর্তৃক পরিচালিত অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে রিপাবলিকান নেতা ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করেন। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা ট্রাম্পের এমন সামরিক বাহিনী ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প প্রশাসন অবশ্য জোর দিয়ে বলছে, অস্থিরতা দমন, রাষ্ট্রের সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষার জন্য এই সেনা মোতায়েন করা জরুরি ছিল।