ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে বোঝা যাচ্ছে—ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে এবং প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এ প্রতিশ্রুতি দেন। ওই বৈঠকেই প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ; জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ; ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলাটি পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, যার পেছনে বড় ধরনের শক্তি কাজ করছে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। এই হামলাটি খুবই সিম্বলিক। তারা শক্তি প্রদর্শন করতে চায় এবং নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এসব মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই একে অপরকে দোষারোপ করা যাবে না।

তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে। কোনো ধরনের অপশক্তিকে বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্যে মতভেদ থাকলেও জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।

অবৈধ অস্ত্র উদ্ধারে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পরামর্শও দেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে একে অপরকে দোষারোপের প্রবণতা বেড়েছে, যা বিরোধীদের সুযোগ করে দিয়েছে। আগের মতো ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অপরকে প্রতিপক্ষ বানিয়েছি। জাতিকে বিভক্ত করে এমন বক্তব্য কেন দেব? সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই একটি গোষ্ঠী এটিকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, সুসংগঠিতভাবে জুলাইবিরোধী ক্যাম্পেইন চলছে—মিডিয়া ও প্রশাসনের বিভিন্ন স্তরে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারাও এর শিকার হবে। কেউ একা সরকার চালাতে পারবে না।

তিনি বলেন, মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন অভ্যুত্থানকারীরাই অপরাধী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজ’ করতে চেষ্টা চলছে—টিভি টকশোতে তাদের নিয়মিত উপস্থিতি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক, বিশ্ববিদ্যালয়ে সমাবেশ এবং আদালত প্রাঙ্গণে স্লোগান তার উদাহরণ।

তিনি বলেন, আমাদের বিশেষ নিরাপত্তা দরকার নেই, আমরা তা নেবো না। জুলাইকে ঘিরে কে কী বলছে—এই টানাপোড়েনে জুলাইকেই আমরা ক্ষতিগ্রস্ত করছি। ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে পরাজয় হিসেবে দেখছে। তারা ভারতে বসে যা খুশি করছে, আর আমরা কিছুই করতে পারছি না।

নাহিদ ইসলাম আরও বলেন, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীর ছদ্মবেশে যারা আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে, তাদের থামাতে হবে এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকলে কোনো নিরাপত্তাই কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থে দলগুলো আওয়ামী লীগকে নানাভাবে সুযোগ করে দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতের জন্য কী করা যায়—সে বিষয়ে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, শুধু সরকার নয়, সবাইকে দৃঢ় থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে কি না, সেদিকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, তবে কাউকে শত্রু ভাবা বা আক্রমণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় উত্তেজনা তৈরি হয়—তবে সেটি যেন একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তা নিশ্চিত করতে হবে।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরুর পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের দিকেও সবাইকে সচেতন থাকতে হবে।