ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্যা ইউকের আনন্দমুখর পিকনিক

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্যা ইউকের আনন্দমুখর পিকনিক
আনন্দমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ‍্যা ইউকের উদ্যোগে বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হলো ১৬ই আগস্ট শনিবার। যুক্তরাজ্যের অষ্টাদশ শতাব্দীতে পর্যটক শহর হিসেবে গড়ে উঠা ওয়েস্ট সাসেক্স উপকূলের পর্যটক কেন্দ্র বগনার রেজিস সমুদ্র সৈকতে এ পিকনিক অনুষ্ঠিত হয়। সদস্যদের পরিবার-পরিজন নিয়ে বগনার রেজিসের পিকনিক এক আনন্দঘন ও অবিস্মরণীয় দিনে পরিণত হয়। অনুষ্ঠানকে সফল করার জন‍্য একটি ‘পিকনিক টিম’ তৈরি করা  হয়, যার নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক  ইসমাইল হোসেন। এ ছাড়াও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার এমকিউ হাসান অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন। সংগঠনের তিনজন সম্মানিত উপদেষ্টা এস.বি. ফারুক, আবু মুসা হাসান ও ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর এ প্রাণবন্ত আয়োজনে যোগ দেন। আরও যোগ দেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মারুফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও ইসমাইল হোসেন, সহ-সভাপতি নিলুফা ইয়াসমীন হাসান ও সিরাজুল বাসিত কামরান চৌধুরী। কোষাধ্যক্ষ সৈয়দ জাফর, অফিস সেক্রেটারি মিজানুর রহমান, ব্যারিষ্টার কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিপা রাকিব, এডুকেশন সেক্রেটারি এরিনা সিদ্দিকী সুপ্রভা, মাতিন চৌধুরী, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, ব্যারিস্টার নাসের আলম, বন্যা আহমেদ, ফারজানা প্রমুখ। রেডব্রিজ টিউব স্টেশন থেকে যাত্রা শুরু প্রাক্কালে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেন। ক্রাউড কন্ট্রোল টিম লিডার সৈয়দ জাফর যাত্রার শুরুতে উপস্থিতি নিশ্চিত করেন এবং সেফটি পরীক্ষা সম্পন্ন করেন। কোচে আরোহন করার পূর্বে একটি গ্রুপ ছবি তোলার ব‍্যবস্হা করা হয়। সেখানে যুক্ত হন সংগঠনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিইএম, প্রথম জয়েন্ট সেক্রেটারি ইকবাল আহম্মেদ এবং  সিনিয়র মেম্বার মাহফুজা তালুকদার - যারা ব‍্যক্তিগত কারনে পিকনিকে অংশগ্রহণ করতে পারেননি । সকাল ৯টায় পিকআপ পয়েন্ট ছিল রেডব্রিজ ষ্টেশন। সকাল ৯টার আগেই প্রায় সকলে নির্দিষ্ট স্থানে এসে হাজির হয়েছিলেন। লাক্সারি কোচ সকাল ১০টার দিকে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে পিকনিক টীম লিডার ইসমাইল হোসেন ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান (এমকিউ হাসান) স্বাগত বক্তব্য রাখেন । এ ছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা  এস.বি. ফারুক , আবু মুসা হাসান , ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর ও সাবেক প্রেসিডেন্ট মারুফ চৌধুরী এবং সাবেক সেক্রেটারি আব্দুল রাকিব, সহ সভাপতি নিলুফা ইয়াসমীন হাসান প্রমুখ। ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাকস টিমের লিডার এমকিউ হাসানের নেতৃত্বে সকালের নাস্তা পরিবেশন করা হয়। তাকে সহযোগিতা করেন নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ  জাফর এবং ব‍্যারিষ্টার মোহাম্মদ কামরুল হাসান । যাত্রাপথে গান, কৌতুক ও আবৃত্তি পরিবেশন করেন পিকনিকে অংশগ্রহণকারীরা/ আর অনুষ্ঠানটি পরিচালনা করেন এরিনা সিদ্দিকী সুপ্রভা, রিপা রাকিব ও মিজানূর রহমান। সংগীতের আনুষাঙ্গিক ব্যবস্থা করেন মন্সুর পিয়াস, তিনি সাউন্ড বক্স এবং মাইক্রোফোনের আয়োজন করেন। যিনি সবার কাছে সংগীত মেলোডি লেজেন্ড এ.আর. রহমান নামে পরিচিত। কোচভর্তি শিক্ষার্থীদের নিয়ে চালক প্রায় দুই ঘণ্টা একনাগাড়ে ড্রাইভ করে পৌঁছলেন বগনার রেজিস সমুদ্র সৈকতে। বগনার রেজিস সি বিচে পৌঁছানোর পর এরিনা সিদ্দিকীর নেতৃত্বে একটিভিটি  টিম আয়োজন করে নানা প্রতিযোগিতা/ যার মধ‍্যে মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ পরানো, সেই প্রতিযোগিতায় প্রথম স্হান লাভ করেন। শবনম, দ্বিতীয় স্হান লাভ করেন মুন্নি এবং তৃতীয় স্হান লাভ করেন রিপা রাকিব । পুরুষের বিন ব্যাগ রেসে প্রথম স্হান লাভ করেন নিয়াজী, দ্বিতীয়  স্হান লাভ করেন সৈয়দ জাফর এবং তৃতীয় স্হান লাভ করেন মতিন চৌধুরী। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন  সংগঠনের উপদেষ্টা এস বি ফারুক, উপদেষ্টা আবু মুসা হাসান, উপদেষ্টা ব্যারিষ্টার নাজির উদ্দিন চৌধুরী, আব্দুল রাকিব, ইসমাইল হোসেন  এবং এমকিউ হাসান। আকর্ষণীয় পুরুস্কারে র‍্যাফেল ড্র আয়োজন করা হয়, যেটি পরিচালনা করেন সংগঠনের অফিস সেক্রেটারী মিজানূর রহমান। পরিবহন ও খাবারের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাবেক কোষাধ্যক্ষ একাউনটেন্ট সৈয়দ হামিদুল হক। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছেন — ব‍্যরিস্টার এমকিউ হাসান, এস.বি. ফারুক, আবু মুসা হাসান, ইসমাইল হোসেন, ইকবাল আহমেদ, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ জাফর, মিজানুর রহমান, মাহফুজা তালুকদার, রিপা রাকিব ও এরিনা সিদ্দিকী সূপ্রভা। অনেক সদস্য সমুদ্র সৈকতে সাঁতার কাটেন। তাদের মধ্যে ছিলেন— মারুফ চৌধুরী, মতিন চৌধুরী, এমকিউ হাসান, সিরাজুল বাসিত কামরান চৌধুরী , সৈয়দ হামিদুল হক, ফয়জুল হক রিপন, সৈয়দ জাফর, মিজানূর রহমান, কাদির ও জাকির হোসেন। ফেরার যাত্রার পূর্বে শুরু হলো দু‘দলের গানের প্রতিযোগিতা ‘আনতাকসারি‘। পরিচালনায় ছিলেন আবু মুসা হাসান। দু‘দলই নিজেদেরকে জয়ী বলে ঘোষণা দিয়েছেন। বিকেল সাড়ে পাঁচটায় কোচ বগনার রেজিস সি বীচ থেকে বিদায় নেয়, সমাপ্ত হয় এক আনন্দঘন দিন। ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই  ইন দ‍্যা ইউকের পিকনিক কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল সম্প্রীতি, বন্ধুত্ব ও স্মৃতির উৎসব। আয়োজক, স্বেচ্ছাসেবক ও সক্রিয় অংশগ্রহণকারীদের কল্যাণে অনুষ্ঠানটি হয়েছিল এক বিরাট সফলতা!