ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের কাজ সম্পন্ন

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের কাজ সম্পন্ন
দ্রুততম সময়ে শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের নির্মাণকাজ সম্পন্ন করে সেবার কার্যক্রম শুরু করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। গত রোববার ২৯ জুন  পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের একটি রেস্টুরেন্টে নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেটের অধ্যাপক ও প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাবেয়া বেগমের সম্মানে এক অনুষ্ঠানে এই প্রশংসা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শমশেরনগর হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি মন্ডলির সদস্য কে এম জিল্লুল হক এবং সঞ্চালনায় ছিলেন আলাউর রহমান খান শাহীন। অনুষ্ঠানে শমশেরনগর হাসপাতালের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শমশেরনগর হাসপাতাল ইউকে কমিউনিটির সিনিয়র সহ সভাপতি ব্যাঙ্কার সৈয়দ সুহেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (BBCCI)-এর সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিবিসিসিআই এর সাবেক সভাপতি সাঈদুর রহমান রেনু, সানরাইজ স্পাট্রাম রেডিওর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যনির্বাহী সদস্য মিসবা জামাল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী এবং কমিউনিটি নেতা শরিফুজ্জামান তপন। প্রধান অতিথির বক্তব্যে ডা. রাবেয়া বেগম বলেন, “প্রয়োজনের তুলনায় দেশে চিকিৎসক সংকট প্রকট, যার ফলে ডাক্তারদের নিরলস পরিশ্রম করতে হচ্ছে। শমশেরনগর হাসপাতাল এ সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।” অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান, ডা. মামুনুর রশিদ, হাসপাতালের জমিদাতা সারওয়ার জামান রানা, বিশিষ্ট কমিউনিটি নেতা ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ও হাসপাতালের দাতা জুয়েল তরফদার, দাতা সদস‍্য কুতুব আলী, কমিউনিটি এক্টভিস্ট এ বি সিদ্দিক তুহিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট এন্ড ফেসিলিটিস সেক্রেটারি সাংবাদিক রুপী আমিন, শমশেরনগর হাসপাতাল ইউ কে কমিউনিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোতালেব লিটন, নতুন দিন পএিকার পরিচালক সাংবাদিক পলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট কবি হাফসা ইসলাম, কমিউনিটি নেতা আব্দুর রউফ এবং শমশেরনগর হাসপাতাল ইউ কে কমিউনিটির ট্রেজারার মোস্তাক আহমেদ।সভায় আরও উপস্থিত ছিলেন ডা: হাফিজ, ডা: ফাতেমা,ডা: হাসনাত ও কেেএম নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও ইউকে কমিটির সভাপতি সৈয়দ মাসুম ও সাধারণ সম্পাদক শওকত চৌধুরী দেশের অবস্থান থেকে লিখিত বক্তব্য পাঠান। বক্তারা বলেন, প্রবাসী দাতাদের উদারতা ও চেতনা ছাড়া শমশেরনগর হাসপাতালের মতো একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র বাস্তবায়ন সম্ভব হতো না। হাসপাতাল ইতোমধ্যেই সেবা কার্যক্রম শুরু করেছে এবং গরীব-দুঃস্থ রোগীদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা বলেন, শুধু একটি হাসপাতাল নয়— এটি প্রবাসী বাঙালিদের ভালবাসা, দায়বদ্ধতা এবং দেশের মানুষের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। বক্তারা হাসপাতালের দানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে শমশেরনগর হাসপাতাল কমিটি কমিউনিটি ইউ কে’র পক্ষ থেকে ডা. রাবেয়া বেগমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়