ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

দারুল খিদমাহ সেন্টারের জন্য জরুরি ভিত্তিতে ১.৯ মিলিয়ন পাউন্ড দরকার

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ এএম

দারুল খিদমাহ সেন্টারের জন্য জরুরি ভিত্তিতে ১.৯ মিলিয়ন পাউন্ড দরকার
দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার ৩১ জানুয়ারি সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দারুল উলুম ফাউন্ডেশনের ফাউন্ডার ও ট্রাস্টি, মাওলানা নাজির আহমেদ, এসময় আরো উপস্থিত ছিলেন দারুল উলুম ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, হাফিজ মাওলানা ইলিয়াস ও আনর উদ্দিন শাহজাহান। লিখিত বক্তব্যে মাওলানা নাজির আহমেদ বলেন ইস্ট লন্ডনের স্টেপনি গ্রীন স্টেশনের বিপরীতে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে গার্লস ইসলামিক স্কুল এবং মসজিদ পরিচালনার জন্যও একটি মাল্টিপারপোস বিল্ডিং ক্রয়ের উদ্যোগ নিয়েছে দারুল উলুম ফাউন্ডেশন। দারুল উলুম ফাউন্ডেশনের প্রজেক্ট‌‌‌— দারুল খিদমাহ সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে এর কার্যক্রম। পুরো প্রপার্টি ক্রয় করতে জরুরি ভিত্তিতে ১.৯ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। আগামী দুইমাসের মধ্যে এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে আমরা টাওয়ার হ্যামলেটস সহ পুরো কমিউনিটির উদার সাহায্য কামনা করছি। প্রায় ১০,০০০ স্কয়ারফুট আয়তনের বিল্ডিংটি স্থানীয়ভাবে 'দি রোসালিন্ড গ্রীন হল' নামে পরিচিত। এর আগে বিল্ডিংটি, চার্চ এবং সিনাগগ হিসাবে ব্যবহৃত হয়েছে। বাঙালি অধ্যুষিত এলাকায় টাওয়ার হ্যামলেটসের স্থানীয় বাসিন্দাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং কোয়ালিফাইড শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে মেইনস্ট্রিম ইসলামিক গার্লস স্কুল পরিচালনার মাধ্যমে অত্র এলাকার সার্বিক আবহে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো ১.৯ মিলিয়ন মিলিয়ন ফান্ডরেইজিং সফল করতে কমিউনিটির সহযোগিতায় আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আজকের প্রেস কনফারেন্স এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়াও নানাবিধ উদ্যোগের পাশাপাশি নিচের উদ্যোগের মাধ্যমে পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা বিনীতভাবে কামনা করছি। ১. লাইভ টিভি কমিউনিটি ইভেন্ট আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার, চ্যানেল এস স্টুডিওতে, বিভিন্ন পেশায় নিয়োজিত কমিউনিটির গুরুত্বপূর্ণ অতিথিদের অংশগ্রহণে লাইভ কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল দর্শক এবং কমিউনিটির সামনে আমাদের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি দারুল খিদমাহ সেন্টারের ফান্ডরেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, দিকনির্দেশনা এবং সহযোগিতা পাব। ২. ফান্ডরেইজিং ডিনার আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার, ইস্ট লন্ডনের ইম্প্রেশনস ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত হবে আমাদের প্রথম পাবলিক ফান্ডরেইজিং ডিনার। প্রত্যাশিত ৫ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আমরা দারুল খিদমাহ সেন্টারের কার্যক্রম এবং কমিউনিটিতে এর আগামী ভূমিকা প্রদর্শণের পাশাপাশি ফান্ডরেইজিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এতে উপস্থিত থাকবেন কমিউনিটির গণমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত আলেম ওলামাবৃন্দ। ৩. লাইভ টিভি চ্যারিটি আপীল আগামী ১ম রামাদানে, দারুল খিদমাহ সেন্টারের ফান্ডরেইজিংয়ের জন্য প্রথম চ্যারিটি আপীল, চ্যানেল এস টেলিভিশনে অনুষ্ঠিত হবে। আপনাদের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস সহ সারা ব্রিটেনের দানশীল ভাইবোনদের, ১ম রামাদানে আমাদের চ্যারিটি আপীল অনুষ্ঠান দেখার এবং উদারহস্তে ডোনেশনের বিনীত অনুরোধ জানাই। আজ থেকে প্রায় ১৫ বছর আগে আর্তমানবতার সেবা ও দ্বীনি খেদমতের উদ্দেশ্যে জন্ম হয় দারুল উলুম ফাউন্ডেশন। ইতিমধ্যেই ব্রিটেনে এবং বাংলাদেশের কমিউনিটি, শুভানুধ্যায়ী, সমর্থকদের সর্বাত্মক সহযোগিতায় আমরা নানাবিধ মানবিক কার্যক্রম সম্পন্ন করেছি। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে টিউবওয়েল, ফ্লাড ভিক্টিম সাপোর্ট, গরীব ও অসহায়দের জন্য বাড়ি নির্মাণ, শীতে কম্বল বিতরণ করাসহ বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ প্রকল্প সফলতার সাথে সম্পন্ন হয়েছে। রোহিঙ্গ্যা শরণার্থী সঙ্কটের শুরুতে আমরা আপনাদের দান ও ত্রাণসামগ্রী সরাসরি ভুক্তভুগী মানুষের হাতে তুলে দেই। আপনাদেরই দানে বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার দশঘরে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনী মাদ্রাসা ও এতিমখানা। প্রায় ৫০০ গরীব ও এতিম শিক্ষার্থী এ মাদ্রাসায় পড়াশোনা করেন। এছাড়াও এতিম ও গরীবদের জন্য আছে বিনামূল্যে থাকা-খাওয়াসহ চিকিৎসা সেবা। ব্রিটেনে ফুডব্যাংক সহ করোনা ভাইরাস সংকটে কমিউনিটির সবচেয়ে বিপদগ্রস্তদের পাশে ছিল দারুল উলুম ফাউন্ডেশন। আপনাদের মাধ্যমে কমিউনিটির সর্বস্তরের ভাইবোনদের জানাতে চাই‌‌‌— আপনাদের মহানুভবতায় আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। দারুল উলুম ফাউন্ডেশনে আপনাদের অব্যাহত সহযোগিতা, আমাদের দারুল খিদমাহ সেন্টার ক্রয় করতে উদ্যোগী করেছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের সহযোগিতায় পরিত্যক্ত এ চার্চকে আল্লাহর ঘর হিসাবে প্রতিষ্ঠা করার দ্বীনি যাত্রায় আপনাদের বিনীত সহযোগিতা কামনা করছি। এ ভবন প্রতিষ্ঠার মাধ্যমে, প্রতিদিনের ইবাদতের পাশাপাশি বোনদের জন্য ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করে, আসুন সুশিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখি।

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম । | 52Bangla TV

https://youtu.be/zlEnqs4benM