ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

নৈশভোজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩ এএম

নৈশভোজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান
বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে দেখা গেছে । বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে এই নৈশভোজের আয়োজন করে লেবার পার্টি। এই আয়োজনে যোগ দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী দেশ ছেড়ে লন্ডনে ফিরে আসতে সক্ষম হন। আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।