ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০২:০৩ এএম

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্টস'র বো এলাকার ব্রিটিশ এস্টেইট মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিস মরহুম মোহাম্মদ আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন হয়েছে। মঙ্গলবার (৩১অক্টোবর,) সন্ধ্যা ৭টায় মসজিদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র মোঃ লুৎফুর রহমান। ব্রিটিশ এস্টেইট মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুরব্বি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও মসজিদ কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান ও ফোর্ড স্কয়ার মসজিদের ঈমাম হাফিজ মাওলানা শামছুল হক, দারুল হাফিজ লতিফিয়ার প্রতিষ্ঠাতা  প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর সেক্রেটারী ও ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার এর সেক্রেটারী হীরা ইসলাম, ইস্ট লন্ডন মসজিদের সাবেক ডায়রেক্টর দেলোয়ার হোসেন খান, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর ট্রেজারার সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল মহিত চৌধুরী, মরহুমের ছোট ভাই রানা হুসেইন, স্থানীয় কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলর বেলাল হোসেন, মোঃ দিলওয়ার হোসাইন, মরহুমের বড় ছেলে হাফিজ ডা. হানিফ হোসাইন। মাওলানা আব্দুল মুহিতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ হাসনু মিয়া সেলিম, নাশিদ পরিবেশন করেন আব্দুল মুমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন মোহাম্মদ আসলাম উদ্দিন সারাজীবন একজন দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করে গেছেন নিরলস ভাবে। বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আসলাম উদ্দিন। লন্ডনে ইসলামের প্রচার—প্রসার এবং অমুসলিমদের কাছে ইসলামের মহান বানী পৌছে দিতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি টাওয়ার হেমলেটস কাউন্সিল এলাকায় ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর একজন সক্রিয় কো অর্ডিনেটারের দায়িত্ব পালন করেন। তাহার দ্বারা অনেক মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তিনি মসজিদ কমিটির সদস্য ও ইমামদের নিয়ে বিবিন্ন প্রকার শিক্ষণীয় ট্রেনিং ও অন্যান্য কাজে এগিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সমাজ সেবায়ও তার অসংখ্য ভূমিকা রয়েছে। দেশ বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তিনি ছিলেন একজন নিরহংকারী এবং অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে মানুষ। তার ইন্তিকালে জাতি একজন ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, সমাজসেবক ও কুরআনের খাদেমকে হারিয়েছে । যা পূরণ হবার নয়। আল্লাহ তাআলা তার সকল কর্মের যথাযথ প্রতিদান দান করুন। নেতৃবৃন্দরা মরহুম আসলাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ পাক যেন তাহার সকল গুনাহখাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবার পরিজনদের ছবর করার তৌফিক দান করুন। সভা শেষে মরহুম আসলাম উদ্দিনে মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শামছুল হক। ( বিজ্ঞপ্তি)

আর কত প্রাণের বিনিময়ে প্রবাসীরা দেশে নিরাপত্তা পাবে?

[youtube]nXvUGr3SES0[/youtube]