ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন
বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা স্কুল প্রতিষ্ঠার করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। পূর্ব লন্ডনে চিলড্রেন এডুকেশন সেন্টারে বাংলা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং এডুকেশন চেয়ার কাউন্সিলর মায়ুম মিয়া তালুকদার।
লেখক, সাংবাদিক এবং লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর উপস্থাপনায় উদ্বোধনের
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালবারি একাডেমির ডেপুটি হেড টিচার এবং লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং কমিটি চেয়ার কাউন্সিলর আব্দুল মান্নান, বাংলা স্কুলের শিক্ষক এবং ব্রিটিশ বাংলাদেশ টিচার এসোসিয়েশনের ট্রেজারার প্রফেসর মিছবা কামাল, চিলড্রেন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমান, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে'র জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদ হোসেন টিপু, আল আরাফা টিভির সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে'র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ট্রেজারার সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইসি মেম্বার মুহিবুল হক, মোহাম্মদ সুলতান আহমদ, বোর্ড মেম্বার সুহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন, এসোসিয়েট মেম্বার রাবেয়া জামান জোসনা, রুজি বেগম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে বাংলা ভাষা শিক্ষাদানের জন্য বিভিন্ন রকমের বই, খাতা, কলম সহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার কাউন্সিলের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করে এরকম একটি মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।
উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে সম্পূর্ন ফ্রি শিক্ষাদানের জন্য লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা করে।
বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী বলেন, প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের কাছে শুধু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরাই নয়, একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষায় তাদের দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি।
বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান বাংলা স্কুলকে সম্মিলিত প্রচেষ্টায় সফল করে তুলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য লন্ডন বাংলা স্কুল পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এছাড়াও অভিভাবকদের নিয়ে স্কুল গভর্নর কমিটি গঠন করা হবে।
লন্ডন বাংলা স্কুল এর পরিচালন কমিটির সদস্যা হলেন আনোয়ার শাহজাহান, মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, তারেক রহমান ছানু, সাইফুল ইসলাম, আব্দুল বাছিত, কবির আহমদ, মুফিজুর রহমান চৌধুরী, মো হাবিবুর রহমান, মোহাম্মদ সুলতান আহমদ, সোহেল আহমদ চৌধুরী, মুহিবুল হক, মোহাম্মদ শামীম আহমদ, নজরুল ইসলাম, মো মস্তাক আহমদ হেলাল, আমীর হোসেন, সুহেল আহমদ।