ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

লন্ডনে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২০ বছরপূর্তি অনুষ্ঠান

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৫:০০ এএম

লন্ডনে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২০ বছরপূর্তি অনুষ্ঠান
আনন্দপূর্ণ ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের একটি  হলে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০ বছরপূর্তি উদযাপিত হয়েছে। গত ২৮ শে আগস্ট সংগঠনের সভাপতি নুরুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং কমিউনিটি নেতা উপাধ্যক্ষ  রাজন উদ্দিন জালাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ারম্যান (স্পিকার) রহিমা রহমান,  ডেপুটি চেয়ারম্যান কাউন্সিলার মুজিবুর রহমান,  সাবেক কাউন্সিলার আয়েশা চৌধুরী,  গ্রামের বিশিষ্ট মুরব্বী সফিক উদ্দিন,  আলা উদ্দিন এবং  ফরিজ আলী। সভার শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন আলী আহমদ। অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে চান্দগ্রামের প্রবাসীদের অংশগ্রহনে পুরো অনুষ্ঠান   এক মিলন মেলায় পরিণত হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী চান্দগ্রামের যুক্তরাজ্য  প্রবাসীদের এই সংগঠনটি দীর্ঘ ২০ বছর ধরে নিজ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করছে। এছাড়াও গ্রামের শিক্ষা, ক্রীড়া ও ঐতিহ্য বিকাশে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বক্তারা আশা প্রকাশ করেন- যুক্তরাজ্যে এই অঞ্চলের ব্রিটিশ-বাংলাদেশী প্রজন্মদের অংশগ্রহনে আগামীতে যুক্তরাজ্যের কমিউনিতিতে সামাজিক ও কল্যাণকর কাজের মাধ্যমে আলোকিত অবদান রাখবে। বক্তারা ২০ বছরপূর্তি উপলক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠা সময় থেকে এখন পর্যন্ত যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা বলেন, ভালো ও কল্যাণমূলক কাজ ব্যক্তি ও সমাজকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাব হোসেন,  শাহাব উদ্দিন, কামাল উদ্দিন,নজরুল ইসলাম নজু, লিয়াকত খান,কামাল হোসেন রুহেল, নজমুল ইসলাম, সাংবাদিক মো: কাওছার ও আব্দুল মানিক। এছাড়াও  সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন,  সিরাজ উদ্দিন,  আলিম উদ্দিন,  আমবির হোসেন,  কয়েছ আহমদ,  আলী আহমদ,  এমরান হোসেন,  মুকিতুল ইসলাম আছাদ,  রাজু আহাদ,  হাসিব উদ্দিন, জাকির হোসেন ও জাহেদ আহমদ রাজ প্রমুখ। সংগঠনের সকল সদস্যগণ তাদের পরিবার ও স্বজন নিয়ে আসার জন্য আগত অথিতিদের ভূয়সী  প্রশংসা করেন। চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।