আফ্রিকার দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইষ্ট হ্যান্ডস।সোমালীল্যান্ডের রাজধানীর দক্ষিন সীমান্তে এম মোগে নামে একটি রিফিউজি ক্যাম্পে এই পানির ট্যাংক দেয়া হয়। এতে এইক্যাম্পের প্রায় ৫০টি পরিবার প্রতিদিন এখান থেকে পানি ব্যবহার করতে পারবে।
ইষ্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা করোনাকালীন সময়ে বাংলাদেশ , ব্রিটেনের পাশাপাশি আফ্রিকারদারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পূর্ব আফ্রিকায়ে মানুষ পানির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে। তাই আমরা নিরাপদ পানির প্রজেক্ট হাতে নিয়েছি।
উল্লেখ্য করোনাকালীন সময়ে রামাদান মাসে ও কুরবানীর সময় বাংলাদেশের কয়েকটি জেলা ও আফ্রিকার সোমালীল্যান্ডেরকয়েকটি অন্চলের হাজারের বেশী মানুষের কাছে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া সিলেটের একটি অন্ধ স্কুলে ৩ মাসের খাদ্যসহায়তা দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। এছাড়া পূর্ব লন্ডনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চলছে ইষ্টহ্যান্ডস ফুড ব্যাংক, যেটি ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে।
-
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
-
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে
-
কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর
-
কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম
-
ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন