ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাউথ ইস্ট লন্ডনের বিশিষ্ট মুরব্বি হাজী মো. ফিরোজ মিয়ার মৃত্যুতে বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ এএম

সাউথ ইস্ট লন্ডনের বিশিষ্ট মুরব্বি হাজী মো. ফিরোজ মিয়ার মৃত্যুতে বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া
সাউথ ইস্ট লন্ডন ডালউইচ ইসলামিক সেন্টারের মুসল্লি হাজী মো. ফিরোজ মিয়া গত ১৬ সেপ্টেম্বর বুধবার নানহেডের নিজ বাসায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।মরহুমের দেশের বাড়ী ওসমানীনগর থানার উত্তর কাদিমপুর গ্রামে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর । গত ১৯শে সেপ্টেম্বর বাদ জোহর ইস্ট লন্ডন  মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে কেন্টের কেমনেল পার্ক কবরস্থানে দাফন করা হয় । মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডালউইচ ইসলামিক সেন্টারের চ্যেয়ারম্যন ডা: দোহা ,সেক্রেটারী জামাল আহমদ ,চ্যানেল এস টেলিভিশনের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সল আহমদ ( রুহেল ) ও কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস সহ অনেক । উল্লেখ্য হাজী মো. ফিরোজ মিয়া এক যুগের ও বেশি সময় ডালউইচ ইসলামিক সেন্টারের কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখেন ।