ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

মুজিববর্ষ উপলক্ষে লন্ডনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট : জয় ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

মুজিববর্ষ উপলক্ষে লন্ডনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট : জয় ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী 'মুজিববর্ষ' উপলক্ষে 'বঙ্গবন্ধু কাপ ফুটবল' টুর্নামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে।বাংলাদেশের বাইরে লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত এ টুর্নামেন্টের আয়োজন করে ইউনাইটেড ফুটবল ক্লাব। নটআউট নিয়মে এতে ১০টি ক্লাব অংশ নেয়। পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে টুর্নামেন্টর প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় রবিবার (১৩ সেপ্টেম্বর) স্টেপনি এফসি কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয় ফুটবল ক্লাব। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খান। সাধারণ সম্পাদক এম এ সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান ও ব্যবস্থাপক আব্দুল হেলাল চৌধুরী সেলিম। ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। মাঠে পুরস্কার বিতরন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল হক, বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী এ এস এম জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, তাকে সহযোগিতা করেন আব্দুল বাছির ও আব্দুল সালাম। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, লন্ডন মহান নগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তাতী লীগ এর যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, সাবেক কাউন্সিলার শহীদ আলী, আহমদ ফখর কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, আমিনুল হক জিলু, আব্দুল বাছির, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন, সুলতান মাহমুদ, আব্দুল আহাদ, আল আমিন, রুবেল আহমদ, রাসেল আহমদ। টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, স্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব।