ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র
ইয়ামেনের সশস্ত্র শিয়া গ্রুপ হুতি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর এক মাসের মাথায় প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতিরা।


লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক হামলা

তেহরানঘনিষ্ঠ এ শিয়া সশস্ত্র গোষ্ঠীটি শনিবার জানায়, তারা দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েল এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর দিয়েছিল, বলছে আল জাজিরা।


যুদ্ধের বিস্তার: হিজবুল্লাহ থেকে হুতি

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা শুরু করার কয়েকদিনের মধ্যেই লেবাননের হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।

এর প্রতিক্রিয়ায় তেল আবিব প্রতিবেশী দেশটিতে নতুন স্থল অভিযানে নামে।

ইরানঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক-সামরিক নানা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এবার তাদের সঙ্গে হুতিরাও যুক্ত হল।


হুতিদের ঘোষণা ও অবস্থান

২৮ মার্চ ২০২৬, শনিবার দেওয়া বিবৃতিতে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক হত্যা এবং নানান বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

“ঘোষিত সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, প্রতিরোধ অক্ষের সবার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে,” বলেছে তারা।


ইসরায়েলের প্রতিক্রিয়া

এর আগে শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়।

“ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ, ওই হুমকি প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে,” শনিবার টেলিগ্রামে এমনটাই বলে ইসরায়েলি সামরিক বাহিনী।

এ বিবৃতির ১৫ মিনিট পার হওয়ার আগেই আইডিএফ জানায়, ঝুঁকি কেটে গেছে, সারাদেশের সুরক্ষা কেন্দ্রগুলোতে থাকা লোকজন সেগুলো থেকে বের হয়ে আসতে পারে।


আগাম সতর্কবার্তা

তাদের এ ভাষ্যের কয়েক ঘণ্টা আগেই হুতিদের এক মুখপাত্র বলেছিলেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারাও চলমান যুদ্ধে যোগ দেবে।


সমুদ্রপথে সম্ভাব্য প্রভাব

এ শিয়া সশস্ত্র গোষ্ঠীটি চাইলে লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল আটকে দিতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এখন বাব আল-মানদেবও বন্ধ হয়ে গেলে তেলের বাজারে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।


কড়া বার্তা হুতিদের

টেলিগ্রামে এক বিবৃতিতে হুতিদের ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন,
“ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও কোনো দেশ যোগ দিলে, ইরান বা কোনো মুসলিম দেশের বিরুদ্ধে শত্রুতামূলক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লোহিত সাগরকে ব্যবহার করলে কিংবা ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়লে সরাসরি সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে।”

ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ফিলিস্তিন ও গাজা, ইরাক ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুদের ‘অব্যাহত আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় তারা যুদ্ধে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, বলা হয় তার বিবৃতিতে।