ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ

শরিকদের জন্য বিএনপির ৪০ আসন, ১২ নেতাকে সবুজ সংকেত

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

শরিকদের জন্য বিএনপির ৪০ আসন, ১২ নেতাকে সবুজ সংকেত

প্রায় দুই দশকের দীর্ঘ সময় শরিক হিসেবে থাকা জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনেও জোটবদ্ধভাবেই অংশ নিতে চায়। আগের তিনটি নির্বাচনের মতো এবারও শরিক দলের জন্য প্রায় ৪০টি আসন ছেড়ে দিতে চায় দলটি, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেওয়া হয়নি।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না—এ নিয়ে সংশয়ের কথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরার পরদিনই বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। বাকি ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে, যার সবগুলোই যে শরিকদের জন্য—তা নয়।

২০০১ সাল থেকে হওয়া পাঁচটি জাতীয় নির্বাচনের মধ্যে বিএনপি তিনটিতে জোটবদ্ধভাবে অংশ নেয়, একটি জোটের সিদ্ধান্তে বর্জন করে, আর ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে জোট ভাঙলেও সাবেক শরিকদের নিয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জামায়াত ছাড়া সাবেক শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্ক আগের মতোই বজায় আছে। তবে ১৯৯৯ সালে জোট গঠনের পর এবারই প্রথম বিএনপি ও জামায়াত প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করছে।

২০০১, ২০০৮ ও ২০১৮ নির্বাচনে বিএনপি শরিকদের জন্য প্রায় ৩৮টি আসন ছাড়ে। এর বড় অংশই যায় জামায়াতের কাছে। কয়েকটি আসন উন্মুক্তও রাখা হয়।

এবার জামায়াত না থাকলেও শরিকদের জন্য একই সংখ্যক আসন কেন রাখা হচ্ছে—এ প্রশ্নে দলীয় নেতাদের ব্যাখ্যা, গত এক দশকের আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন প্রস্তাবকে উপেক্ষা করে যারা বিএনপির পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সবাইকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত। পাশাপাশি গণঅভ্যুত্থানের পর উদীয়মান শক্তি জাতীয় নাগরিক পার্টি–এনসিপিকে জোটে নিতে আগ্রহও প্রকাশ করছেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি শীর্ষ নেতাদের আলোচনায় ২৬০টি আসনের তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বাকি ২৩টি আসনে কাকে প্রতীক দেওয়া হবে, সে বিষয়ে ঐকমত্য না হওয়ায় নাম ঘোষণা করা হয়নি।

তিনি বলেন, “সেগুলোতেও শীঘ্রই ঘোষণা আসবে। আর শরিকদের জন্য প্রাথমিকভাবে ৪০টি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে জোট–সমঝোতার আলোচনা চলছে, তাই পরিবর্তন আসতে পারে।”

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জোট–সমঝোতা এসব নিয়ে আলোচনা চলছে। দলীয়ভাবে বিবেচনা করা হচ্ছে। যুগপৎ আন্দোলনে যারা পাশে ছিল তাদের বেশি গুরুত্ব দেওয়া হবে। অন্য ক্ষেত্রে আরও হিসাব আছে। এখনও প্রক্রিয়াধীন।”

যুগপৎ আন্দোলনের ১২ নেতাকে ছাড়

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোর ১২ নেতাকে ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৮ সালে বগুড়া–২ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে এবারও ওই আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বগুড়া–২ আসন বিএনপির তালিকায় ফাঁকা রাখা হয়েছে।
আপনাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে কি না—প্রশ্নে মান্না বলেন, “আমিও শুনেছি।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পটুয়াখালী–৩ আসনেও প্রার্থী দেয়নি বিএনপি।
নুর বলেন, “আলোচনার সিদ্ধান্ত শিগগিরই জানতে পারবেন।”

নুরের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান যে ঝিনাইদহ–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেটিও ফাঁকা রাখা হয়েছে।

ঢাকা–১৭ আসনটি ২০১৮ সালের মতো আবারও বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেওয়া হতে পারে।

আগে ভোলা–১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জিতেছিলেন পার্থ। সম্প্রতি তার এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে বিজেপির সংঘর্ষে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের চট্টগ্রাম–১৪ আসনে এবার তার ছেলে ওমর ফারুককে ছাড় দেওয়া হবে।
২০০১ সালে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ কুমিল্লা–৭ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এবার সেই আসনও তাকে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের লক্ষ্মীপুর–১ আসনেও প্রার্থী ঘোষণা হয়নি। সেলিম দাবি করেছেন, তাকে আসন ছাড়ার বিষয়ে জানানো হয়েছে।

এ ছাড়া—
• পিরোজপুর–১: জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
• নড়াইল–২: এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
• কিশোরগঞ্জ–৫: বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা

এদেরও আসন দেওয়া হতে পারে।

আরও যেসব আসন ফাঁকা

রংপুর বিভাগ: ঠাকুরগাঁও–২, দিনাজপুর–৫, নীলফামারী–১ ও ৩, লালমনিরহাট–২
রাজশাহী বিভাগ: নওগাঁ–৫, নাটোর–৩, সিরাজগঞ্জ–১, পাবনা–১ (বগুড়া–২ ছাড়া আরও চারটি)
খুলনা বিভাগ: ঝিনাইদহ–১, ২, ৪; যশোর–৫; নড়াইল–২; বাগেরহাট–১, ২, ৩; খুলনা–১
বরিশাল বিভাগ: পটুয়াখালী–২ ও ৩; বরিশাল–৩; ঝালকাঠি–১; পিরোজপুর–১
ঢাকা বিভাগ: টাঙ্গাইল–৫; কিশোরগঞ্জ–১ ও ৫; মানিকগঞ্জ–১; মুন্সিগঞ্জ–৩; ঢাকা–৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০; গাজীপুর–১ ও ৬; নরসিংদী–৩; নারায়ণগঞ্জ–৪; রাজবাড়ী–২; ফরিদপুর–১; মাদারীপুর–২
সিলেট বিভাগ: সুনামগঞ্জ–২ ও ৪; সিলেট–৪ ও ৫; হবিগঞ্জ–১
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৬; কুমিল্লা–২ ও ৭; লক্ষ্মীপুর–১ ও ৪; চট্টগ্রাম–৩, ৬, ৯, ১১, ১৪, ১৫; কক্সবাজার–২
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ–৪ ও ১০

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা প্রাথমিক তালিকা। স্থায়ী কমিটি চাইলে সংশোধনী আনা হতে পারে।”