ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

শত মানুষের ভিড়ে বাবাকে খুঁজছে কালামের দুই অবুঝ সন্তান

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম

শত মানুষের ভিড়ে বাবাকে খুঁজছে কালামের দুই অবুঝ সন্তান

আব্দুল্লাহ আর পারিসা—নিষ্পাপ দুই জোড়া চোখ। শত মানুষের ভিড়ে তারা খুঁজে ফিরছে তাদের বাবা, আবুল কালাম আজাদকে। এখনো বুঝে উঠতে পারেনি, তাদের বাবা আর এই পৃথিবীতে নেই। আর কখনো ফিরবে না, কোলেও নেবে না তাদের। বাবার মৃত্যুর পর এক নিমিষে অন্ধকার নেমে এসেছে এই দুই শিশুর জীবনে। মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার মাশুল যেন দিতে হচ্ছে এই দুই সন্তানের ভবিষ্যৎকে।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে আবুল কালাম আজাদ। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তিনি নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। ঢাকার একটি বেসরকারি এজেন্সিতে চাকরি করতেন এবং আয়ের একটি অংশ পাঠাতেন গ্রামের বাড়িতে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম। পরে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদরাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

এর আগে রাত একটার দিকে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহ। জানাজায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। পরে তাকে নড়িয়া কবরস্থানে দাফন করা হয়।

স্বামীর আকস্মিক মৃত্যুতে দুই শিশু সন্তান নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন স্ত্রী প্রিয়া। সরকারিভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এলেও তা তাদের জীবনের জন্য অপ্রতুল। কীভাবে সন্তানদের নিয়ে আগামীর দিনগুলো পার করবেন, সেই প্রশ্নের উত্তর এখন অজানা। স্বজনরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক মৃত্যু।

নিহত আবুল কালামের স্ত্রী প্রিয়া বলেন, “আমার হাজবেন্ড ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের সংসার এখন কীভাবে চলবে? ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কী করবো, বুঝতে পারছি না। সরকারের কাছে একটাই অনুরোধ—আমার স্বামীর মতো যেন আর কারও মৃত্যু না হয়।”

প্রতিদিনের মতোই ঢাকার ফার্মগেট এলাকায় রোববারও ছিল যান্ত্রিক কোলাহল। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে বাসের হর্ন আর রিকশার বেলের শব্দে আবুল কালাম টেরও পাননি, এটাই হবে তার জীবনের শেষ যাত্রা। এক মুহূর্তে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে তার জীবন কেড়ে নেয়।

সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে স্বজন ও এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়—পরিবারটির পাশে দাঁড়াতে হবে কার্যকরভাবে।

নিহতের চাচাতো ভাই আব্দুল গণি বলেন, “সরকারি ঘোষণা অনুযায়ী পাঁচ লাখ টাকা অনুদানের কথা শোনা গেলেও এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আবুল কালামের আয়ে পুরো পরিবার চলতো। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, অন্তত এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, যাতে তার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ হয়।”

নিহতের আরেক আত্মীয় কাওসার আহম্মেদ বলেন, “আমরা মনে করি মেট্রোরেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এমন একটি তাজা প্রাণ হারাবে, তা কল্পনাও করিনি। আমরা তদন্ত ও পরিবারটির সহায়তায় সরকারের কার্যকর পদক্ষেপ আশা করি।”

ক্ষতিপূরণের বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, “আমরা গণমাধ্যমের মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়টি জেনেছি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”