ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু: পরিবার পাবে ৫ লাখ টাকা ও চাকরি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু: পরিবার পাবে ৫ লাখ টাকা ও চাকরি

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে কমিটির প্রধান করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট স্টেশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

গঠিত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

উপদেষ্টা জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তার পরিবারের একজন যোগ্য সদস্যকে ডিএমটিসিএলে চাকরির সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, “দুর্ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, নাকি এটি কোনো নাশকতা ছিল, কমিটি সে বিষয়টি তদন্ত করে দেখবে।”

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আহত হন আরও দুজন।

ফয়জুল কবির জানান, উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।

বিয়ারিং প্যাড কী

সেতু ও মেট্রোরেলের মতো উঁচু কাঠামোয় ভায়াডাক্ট ও পিয়ারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, ওপরের কাঠামো থেকে পিয়ারে ভার স্থানান্তর করা এবং ট্রেন চলাচলের সময় সৃষ্ট কম্পন শোষণ করাই বিয়ারিং প্যাডের মূল কাজ।