ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

সৌদি আরব সফর বাতিল করলেন ইউনূস, কারণ অজানা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ এএম

সৌদি আরব সফর বাতিল করলেন ইউনূস, কারণ অজানা

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম আসরে যোগ দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার পরিবর্তে তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রিয়াদে যাচ্ছে। এই সফরে গেলে প্রধান উপদেষ্টা হিসেবে এটি হতো মুহাম্মদ ইউনূসের গত ১৪ মাসে ১৫তম বিদেশ সফর।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদিতে বাংলাদেশ দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তিনি কেন সৌদি আরবে যাচ্ছেন না, তা জানা যায়নি। যদিও সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের তালিকায় এখনও ড. ইউনূসের নাম রয়েছে। চার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে।

গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের নবম সংস্করণে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ও সৌদি আরামকো ও এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের সিইও ও রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন—ব্রেটন উডস কমিটির পরিচালক ও হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিং (এইচকেএক্স)-এর সাবেক চেয়ারম্যান এবং রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা; অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং সিআইও রুথ পোরাট; শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশন অ্যান্ড শ্মিড সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং গুগলের সাবেক সিইও ও চেয়ারম্যান ড. এরিক শ্মিডট; সিটির সিইও জেন ফ্রেজার; ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, সিআইও মেন্টর ও বোর্ড সদস্য এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও; এবং স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ইভান স্পিগেল।

সম্মেলনে আলোচনায় উঠে আসবে—বিশ্বব্যাপী আয় বৈষম্য মোকাবিলা, মুক্তবাণিজ্যের ভূ-রাজনৈতিক প্রভাব থেকে সরে আসা, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বের প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি ও চ্যালেঞ্জসহ ভবিষ্যৎ বিনির্মাণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো।