ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

শিক্ষকদের রাত কাটছে শহীদ মিনারে, দাবি না মানলে ‘মার্চ টু যমুনা’

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

শিক্ষকদের রাত কাটছে শহীদ মিনারে, দাবি না মানলে ‘মার্চ টু যমুনা’

বাড়িভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবি বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে এক দফা কর্মসূচিতে নামবেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা করবেন। শিক্ষক আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের একাংশ এখন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাতযাপন করছেন। টানা দ্বিতীয় রাতও সেখানেই কাটছে তাদের।

বাড়িভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার বিকেলে শাহবাগ অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ–প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, “বুধবার রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তিন দফা দাবির পরিবর্তে বৃহস্পতিবার সকাল থেকে এক দফা দাবি আদায়ের আন্দোলন শুরু হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো।”

শিক্ষকরা বলেন, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে তারা বুধবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে শহীদ মিনার থেকে শাহবাগে অবরোধ শুরু করেন। বিকেল পৌনে ৫টার দিকে অবরোধ তুলে তারা আবার শহীদ মিনারে ফিরে অবস্থান নেন। একইসঙ্গে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

তাদের ভাষ্য, তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, আর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মবিরতি।

গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের সময় তারা পুলিশি নির্যাতনের শিকার হন। এরপর তাদের অবস্থান সরিয়ে নেওয়া হয় শহীদ মিনারে। সেখান থেকে মঙ্গলবার বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে হাইকোর্ট মাজার গেটে পুলিশ তাদের আটকে দেয়। বাধ্য হয়ে শিক্ষকরা সেখানেই অবস্থান নেন। পরে শহীদ মিনারে ফিরে বুধবার দুপুরে তারা শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষকদের বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ২০ শতাংশ করা,
২. ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা দেওয়া,
৩. এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।