ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

মিরপুরে কেমিক্যাল বিস্ফোরণে ৯ জনের মৃত্যু, আগুন এখনো জ্বলছে

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

মিরপুরে কেমিক্যাল বিস্ফোরণে ৯ জনের মৃত্যু, আগুন এখনো জ্বলছে

ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নয় জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তালহা বিন জসিম বলেন, “এ সংখ্যা আরও বাড়তে পারে।”

অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ‘কসমিক ফার্মা’ নামে একটি কেমিক্যাল গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে বিকাল সোয়া ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আমাদের সদস্যরা গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখতে পান। কেমিক্যাল গুদাম থেকে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে সার্চিং অপারেশন এখনো চলছে। অপারেশন শেষ হলে বিস্তারিত জানা যাবে।”

তিনি জানান, পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশ শনাক্ত করা কঠিন বলে উল্লেখ করে তাজুল ইসলাম চৌধুরী বলেন, “নিহতরা নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। তারা স্তূপ আকারে ছিল।”

তিনি আরও জানান, “পোশাক কারখানায় আগুন নেই, কিন্তু ধোঁয়া আছে; আর রাসায়নিকের গুদামে এখনো আগুন জ্বলছে। এটা আসলে খুব রিস্কি জায়গা। সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি— এমনকি ফায়ার ফাইটারদেরও না।”

আগুন নিয়ন্ত্রণে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কমপক্ষে ৩০০ গজ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন তিনি।

কারখানার মালিক বা কর্মচারীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম চৌধুরী বলেন, “যতটুকু জেনেছি, এটা আলম কেমিকেল ফ্যাক্টরি নামে পরিচিত। কিন্তু মালিকের কোনো মোবাইল নম্বর বা কর্মচারী, ম্যানেজার— কাউকেই পাওয়া যাচ্ছে না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা গার্মেন্টস অফিসে এখন পর্যন্ত নয়জনের লাশ পেয়েছি।”

রাসায়নিকের গুদামের অনুমোদন ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “অনুমোদনের বিষয়টি এখনো জানা যায়নি। যতটুকু শুনেছি, অনুমোদন ছিল না। যাচাই ও তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।”