ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন কেন? ১৪ মাসে ১৪ দেশ সফর

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম

প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন কেন? ১৪ মাসে ১৪ দেশ সফর
ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ইতালির রোম সফর ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন তিনি। এ বছরের এই অনুষ্ঠানটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বরেই জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা। এরপর অক্টোবরে আবার রোম সফরে যান। মাত্র ১৪ মাসে অন্তত ১৪ বার সদলবলে বিদেশ সফর করায় এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ইতালি ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর নয়। ইতালির সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো তথ্যও পাওয়া যায়নি। তাই সরকারি অর্থে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া কতটা প্রয়োজনীয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।  ওয়ার্ল্ড ফুড ফোরাম: কী এই আয়োজন? ফোরামের ওয়েবসাইট অনুযায়ী, যুবশক্তি, বিজ্ঞান, উদ্ভাবন ও বিনিয়োগের মাধ্যমে কৃষি-খাদ্যব্যবস্থা রূপান্তরে কাজ করে এই ওয়ার্ল্ড ফুড ফোরাম। ২০২১ সাল থেকে এ আয়োজন শুরু হয়। এর আগের চারটি ইভেন্টে বিভিন্ন দেশের কৃষিমন্ত্রী বা কৃষি-সংক্রান্ত দপ্তরের কর্মকর্তারা যোগ দিয়েছিলেন। ২০২৪ সালের অনুষ্ঠানে মাত্র একটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থেকেছেন—লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ মিয়ুমা বোকাই। এ ছাড়া ডোমেনিকান রিপাবলিক, পেরু ও কিউবার প্রেসিডেন্টরা ভিডিও বার্তা দিয়েছেন। ১৫ অক্টোবর ফোরামের মিনিস্টেরিয়াল সেশনে বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম অংশ নেবেন। সূচি অনুযায়ী, ওই সেশনে আলবেনিয়া, আলজেরিয়া ও মেক্সিকোর কৃষিমন্ত্রীরাও থাকবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এ বছর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন এবং গ্লোবাল অ্যালায়েন্স কার্যালয় পরিদর্শনের কথাও রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও এ বৈঠকে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রোম সফর নিয়ে বিতর্ক কেন? বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এই তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তিনি লিখেছেন, “রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস বা কোনও সংবাদপত্র আমার সঙ্গে এই সফর নিয়ে কথা বলেনি। আমি শুধু বলেছিলাম, প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগ দিতে রোম যাচ্ছেন এবং সেখানে কিছু উচ্চপর্যায়ের বৈঠক করবেন।” তিনি আরও উল্লেখ করেন, “আমি কখনও বলিনি যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। আসলে এমন কোনো বৈঠকের সময়সূচি ছিল না। আশা করি সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।” বিশ্লেষকদের মতামত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের ঘন ঘন বিদেশ সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কখনও কখনও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নয় এমন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে তাদের। গত ১৪ মাসে অন্তত ১৫ বার বড় প্রতিনিধি দল নিয়ে সফরের অভিযোগ উঠেছে। এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে এমন বিদেশ সফর নিয়ে সমালোচনা হয়েছিল। অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত ১৩ দফা নির্দেশনা জারি করেছিল, যেখানে নিরুৎসাহিত করা হয়েছিল এমন সফর। কিন্তু বিশ্লেষকদের দাবি, এসব নির্দেশনা মানা হচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) করের টাকায় বড় প্রতিনিধি দল পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “তারা রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় পুরো রাষ্ট্রের স্বার্থ প্রমোট করছে কি না, তাদের সুনির্দিষ্ট ভূমিকা কী—তা পরিষ্কার নয়।” সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, “উনি একটি বহুপাক্ষিক অনুষ্ঠানে গিয়েছেন, যা ইতালি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সফর নয়। ফলে এতে প্রধান উপদেষ্টার অংশ নেওয়া কতটা জরুরি, সেটা নিয়েই প্রশ্ন উঠছে।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নানা অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু দুই দেশের মধ্যে প্রকৃত দ্বিপাক্ষিক কার্যক্রম খুবই কম। রাষ্ট্র পরিচালনার কাজে তার মনোযোগ বেশি দেওয়া উচিত।” আরও যোগ করেন, “এ ধরনের অগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রধান উপদেষ্টার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে।” টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “আমরা ভেবেছিলাম গত বছরের তুলনায় এবার প্রতিনিধি দল ছোট হবে, কিন্তু বরং সংখ্যা বেড়েছে। আগে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় দেখা গেছে, এখনো সেই ধারাবাহিকতা চলছে।”