ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

পুলিশের বাধায় পণ্ড ঢাকায় জাপার সমাবেশ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

পুলিশের বাধায় পণ্ড ঢাকায় জাপার সমাবেশ
ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জাপা’র ওই সমাবেশ। দলের চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যের আগেই এই ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার পর এ ঘটনায় লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “তারা পুরো সড়ক বন্ধ করে সমাবেশ করছিল। প্রথমে তাদের সড়ক ছেড়ে একপাশে সমাবেশ করতে বলা হয়েছিল, কিন্তু তারা না শুনে সমাবেশ চালিয়ে যেতে থাকে।” সমাবেশ ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ার বিষয়টি স্বীকার বিকাল সোয়া ৪টার দিকে তিনি বলেন, “আনুমানিক আধা ঘণ্টা আগে তারা চলে গেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেন, “হামলা হয়েছে সেটা তো দেখেছেন, এখন কথা বলার মতো পরিস্থিতি নেই, একটু পরে সংবাদ সম্মেলন করে বলবো।” দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে ‘কর্মী সমাবেশ’ করছিল দলটি। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হওয়া কর্মী সমাবেশে উপস্থিত হন জি এম কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ দলটির নেতারা। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দেওয়া সমাবেশকে ঘিরে আগেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। একপর্যায়ে নেতাকর্মীরা সমাবেশস্থল ছেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, “সারাদেশের জেলা উপজেলার নেতাকর্মীরা আমাদের পার্টির চেয়ারম্যানের বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য কর্মী সমাবেশে এসেছিল। শান্তিপূর্ণ সমাবেশ চলছিল, জাতীয় পার্টির মহাসচিব ও চেয়ারম্যানের বক্তব্যের ঠিক আগ মূহূর্তে হঠাৎ করে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। পরে নেতাকর্মীরা বিভিন্ন দিকে চলে যায়।” ঢাকা নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান শোভন বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাবেশে এসেছি, এখানে সমাবেশ চলছিল। হঠাৎ টিয়ারশেল ও জলকমানান নিক্ষেপের কারণে আমরা বিভিন্ন দিকে চলে যাই। আমাদের চেয়ারম্যান ও মহাসচিবকে নেতাকর্মীরা নিরাপত্তা দিয়ে অফিসে নিয়ে যায়।” কাকরাইলে ফের সংগঠিত হওয়ার চেষ্টা রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিকাল পৌনে ৫টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় তাদের ফের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের দুই দিক থেকে ছত্রভঙ্গ করে কাকরাইল মোড় ও বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পর্যন্ত হটিয়ে দেয় পুলিশ। তবে এখনও আশপাশে অবস্থান করছেন কিছু নেতাকর্মী। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়।