ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

এবার কারাগারে চিকিৎসা না দেওয়ার কথা জানালেন ডা. দীপু মনি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

এবার কারাগারে চিকিৎসা না দেওয়ার কথা জানালেন ডা. দীপু মনি

কারাগারে বন্দী অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর পেছনে চিকিৎসা অবহেলার অভিযোগ করেছে তার পরিবার। এবার কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, তাকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে আদালতে হাজির হন। এ সময় তিনি মাস্ক, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। তিনি তার আইনজীবী গাজী ফয়সাল এজলাসে এসে তার সঙ্গে কথা বলেন।

সকাল ১০টা ৩৫ মিনিটে বিচারক এজলাসে প্রবেশ করলে রাষ্ট্রপক্ষ থেকে একজন পুলিশ কর্মকর্তা দীপু মনিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীও একই দাবি জানান।

পিপি বলেন, “মাননীয় আদালত, গত বছরের ৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে হানিফ উড়ালসড়কের ঢালে মনির হোসেন নামের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি দীপু মনি। ঘটনাটির তদন্তে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।”

রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর আইনজীবী গাজী ফয়সাল বলেন, “মাননীয় আদালত, এই হত্যার সঙ্গে দীপু মনি কোনোভাবে জড়িত নন। তিনি গুরুতর অসুস্থ। আজ তাকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তে আদালতে হাজির করা হয়েছে এবং ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।”

এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপু মনি নিজেই আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “মাননীয় আদালত, আমি অসুস্থ। আজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও আমাকে আদালতে হাজির করা হলো। আবারও আমাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ।”

তিনি আরও যোগ করেন, “গত আগস্ট থেকেই আমি অসুস্থ। ব্রেন পরীক্ষার জন্য একবার কারাগার থেকে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাযথ পরীক্ষা হয়নি, আবার আমাকে ফেরত পাঠানো হয়। এরপর থেকে আমাকে শুধু এদিক-সেদিক ঘোরানো হচ্ছে, পরীক্ষাগুলো আর করানো হচ্ছে না।”

কারাগারে নিজের পরিস্থিতি তুলে ধরে দীপু মনি আদালতকে জানান, “আমি গ্রেপ্তার হওয়ার পর থেকেই কাশিমপুর মহিলা কারাগারে আছি। ১৫ দিন পরপর আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারি, কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না। এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছি, এর মধ্যে মাত্র তিনবার আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। আমার নামে ৬০টির বেশি মামলা। তাই কর আইনজীবীর সঙ্গে পরামর্শ করা খুব জরুরি। মামলার শুনানি শেষে অন্তত ২০ মিনিট আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ চাই।”

এ পর্যায়ে পিপি ওমর ফারুক ফারুকী আপত্তি জানিয়ে বলেন, “মাননীয় আদালত, আসামিকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়ার অভিযোগও সঠিক নয়। আসামির কাঠগড়ায় থাকাকালেই তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেন। শুনানি শেষে আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন নেই।”

তার বক্তব্যের জবাবে দীপু মনি আদালতে বলেন, “মাননীয় আদালত, সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনকে চারবার হাসপাতালে নেওয়ার পরও চিকিৎসা হয়নি, শেষ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলছি, আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষা দরকার, সুচিকিৎসা দরকার। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”

এ সময় কাঠগড়ায় থাকা সোলায়মান সেলিম ক্ষুব্ধ হয়ে উচ্চ স্বরে প্রতিবাদ করেন। তখন প্রসিকিউশন পক্ষের একজন আইনজীবী বলতে থাকেন, “আপনাদের হাতে রক্তের দাগ আছে।”

পিপি ওমর ফারুক ফারুকী বলেন, “মাননীয় আদালত, দীপু মনির বক্তব্যের ভঙ্গি থেকেই প্রমাণ হয়, তিনি যতটা অসুস্থ দাবি করছেন, বাস্তবে ততটা নন।”

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশ ঘোষণার পর তাকে আবার আদালতের হাজতখানায় নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রিজন ভ্যানে করে দীপু মনিকে কাশিমপুর মহিলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।