ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

নির্বাচনে সব দলের অংশগ্রহণ আশা করছে জাতিসংঘ

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

নির্বাচনে সব দলের অংশগ্রহণ আশা করছে জাতিসংঘ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। প্রতিষ্ঠানটির ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করা হচ্ছে সব দল এতে যুক্ত হবে।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচন যুক্ত হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মূলত ডেমোক্র্যাটিক অর্ডার ফিরিয়ে আনার বিষয়টিই আলোচনায় গুরুত্ব পেয়েছে। এই অর্ডার ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক আচরণ, পারস্পরিক সম্পর্ক ও কার্যক্রম চর্চা জরুরি। জনগণের সবচেয়ে বড় চাহিদা হলো দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার পুনঃপ্রতিষ্ঠা। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, সেটিকে কীভাবে সফল করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা প্রত্যাবর্তন, তাদের মানবেতর জীবন ও সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে জাতিসংঘ সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। আমরা চাই, এই সহায়তা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হোক।”

গোয়েন লুইসের ভূমিকার প্রশংসা করে আমির খসরু বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবস্থান আমরা স্বীকৃতি দিতে চাই। কঠিন সময়ে তার সাহসী ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা জানিয়েছি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।