ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

ভাষা সংগ্রামী আহমদ রফিক লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম

ভাষা সংগ্রামী আহমদ রফিক লাইফ সাপোর্টে

লেখক, গবেষক ও ভাষা সংগ্রামী, প্রবীণ বুদ্ধিজীবী আহমদ রফিকের শারীরিক অবস্থা গুরুতর। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ অক্টোবর) বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনির জটিলতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অভাবে গত রবিবার তাঁকে বারডেমে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও এখনো সেই সহায়তা বাস্তবায়িত হয়নি।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক আজীবন লেখালেখি, গবেষণা ও সংস্কৃতিচর্চায় নিজেকে নিবেদিত করেছেন। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই রবীন্দ্রবিশেষজ্ঞ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকে নিঃসন্তান আহমদ রফিক একাই জীবনযাপন করছেন। নিউ ইস্কাটনের ভাড়া বাসায় বসবাস করা এই গবেষকের ব্যক্তিগত সংগ্রহে বিপুল সংখ্যক বই রয়েছে, তবে তাঁর উল্লেখযোগ্য কোনো আর্থিক সম্পদ নেই। যা কিছু সম্পদ ছিল, তিনি তা ইতিমধ্যেই বিলিয়ে দিয়েছেন।