ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

লক্ষ্মীপুরের আ.লীগ নেতা নুর চৌধুরী নয়নের পোড়া বাড়িতে ৪র্থ বার আগুন, জিনিসপত্র লুট

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম

লক্ষ্মীপুরের আ.লীগ নেতা নুর চৌধুরী নয়নের পোড়া বাড়িতে ৪র্থ বার আগুন, জিনিসপত্র লুট

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে ফের আগুন দিয়েছে একদল যুবক।

বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় অবস্থিত নয়নের বাসভবন ‘লুবনা কটেজ’-এ অগ্নিসংযোগ করা হয়। পরে ট্রাক এনে বাসার জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এসময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক ফরহাদ হোসেনকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক হেনস্তা করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একই ভবনে আগুন লাগানো হয়েছিল। সেই থেকে পাঁচতলা বাড়িটি ফাঁকা পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে একদল লোক উত্তর তেহমনী এলাকায় সমবেত হয়। সেখান থেকে তারা সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক। গত বছরের ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেওয়া হয়, পরদিন আবারও আগুন লাগানো হয়। তখন দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান জিনিস লুট করে। এ বছরের ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে পরিত্যক্ত ওই বাড়িতে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা গোপনে বাড়িটি সংস্কার শুরু করলে, জুলাইযোদ্ধা পরিচয়ে একদল যুবক বাধা দেয়। তারা একটি দেয়াল ভেঙে মালামালে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে একই বাড়িতে চতুর্থবারের মতো আগুন দেওয়া হলো।

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক আবদুল মাজেদ বলেন, “আমরা সংস্কার কাজ করছিলাম। বিকাল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।”

সাংবাদিক ফরহাদ হোসেন বলেন, “আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে কয়েকজন মালামাল লুট করছিল। আমি ভিডিও করতে গেলে আমাকে গালাগাল করা হয়। পরে ছবি তুলতে চাইলে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবক মারধরের জন্য তেড়ে আসে। তখন আমি সেখান থেকে চলে আসি।”

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, “লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা মীমাংসা করা হয়েছে।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “সাবেক এমপির বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। আজ আবার সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জেনেছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তার ভারতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।