ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি ঘটনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা মোতাহারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৮ জুন ২০২৫) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা ভিকটিমকে দিতে হবে, এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ)। তিনি জানান, রায়ের সময় মোতাহারকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। পরে সাজা পরোয়ানা ইস্যু করে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম তার মা ও সৎ বাবার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন। আলাদা ঘরের ব্যবস্থা না থাকায় তারা একসাথে থাকতেন। সেসময় মোতাহার তার সৎ মেয়েকে নানা সময় অশ্লীল প্রস্তাব দিতেন।

২০২১ সালের ২০ জুন রাতে তিনি প্রথমবার মেয়েটিকে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন। ভয়ে মেয়েটি বিষয়টি গোপন রাখে।

এরপর ২২ সেপ্টেম্বর রাতে আবারও তাকে ধর্ষণ করা হয়। তখন ভিকটিম পরদিন মাকে সব খুলে বলেন। কিন্তু ঘটনা জানার পর মা ও সৎ বাবা দুজনেই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেন।

পরবর্তীতে মেয়েটি নিজের বাবার কাছে গিয়ে দুই দিন পর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

২০২২ সালের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাসান আসামি মোতাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচারিক প্রক্রিয়ায় আদালত আটজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।