ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের

প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৯:৪২ এএম

প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের

প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে সম্ভাব্য তিনটি পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করতে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে অবস্থানকারী নাগরিকদের ভোটগ্রহণের উপযোগী পদ্ধতি নিয়ে বেশিরভাগ দলের কাছ থেকে ইতিমধ্যেই লিখিত মতামত পাওয়া গেছে। এসবের মধ্যে পরীক্ষামূলকভাবে অনলাইন ভোটিং চালুর পক্ষে মতই সবচেয়ে বেশি এসেছে।

অন্যদিকে, প্রক্সি ভোটিং পদ্ধতির যথাযথ প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক দল, আর পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ কম দেখা গেছে, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকায়।

এসব মতামত বিশ্লেষণের ভিত্তিতে চলতি মাসেই নির্বাচন কমিশনের অ্যাডভাইজরি কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন প্রবাসী ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্তত ২১টি দল এ আলোচনায় অংশ নেয়। বৈঠকের পর মে মাসের প্রথমার্ধে লিখিত মতামত দেওয়ার অনুরোধ জানায় কমিশন।

ইসির কাছে যেসব দল মতামত জমা দিয়েছে, তাদের মধ্যে ৫-৬টি দল প্রক্সি ভোটের পক্ষে মত দিয়েছে; অপরদিকে ১২-১৪টি দল অনলাইন বা পোস্টাল ব্যালট পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছে। কিছু দল এখনও মতামত জমা দেয়নি।

বিএনপির দেরি কেন
বিএনপি এখনও ইসিতে তাদের লিখিত মতামত জমা দেয়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আমরা ইসির সঙ্গে আলোচনায় প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে অবস্থান জানিয়েছিলাম। এরপর তিনটি পদ্ধতি নিয়ে দলীয়ভাবে ও প্রবাসী ভোটারদের সঙ্গে আলোচনা চলছে। সবশেষে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জমা দেওয়া হবে।”

তিনি আরও জানান, কোন পদ্ধতি সহজ, কার্যকর, সাশ্রয়ী ও গ্রহণযোগ্য হবে, সেটি বুঝতেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।

প্রক্সি ভোটে আপত্তি জামায়াত-এনসিপির
প্রক্সি ভোট পদ্ধতিতে প্রবাসী ভোটার নির্বাচনের জন্য নিজের ভোটের অধিকার আরেকজনকে প্রদান করেন, যিনি দেশে থেকে তার হয়ে ভোট দেবেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, “প্রক্সি ভোটিংয়ের সঙ্গে আমরা একমত নই। অনলাইন ও পোস্টাল ব্যালট—এই দুটি পদ্ধতির পক্ষে মত দিয়েছি। সেক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছি।”

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দলটি লিখিত মতামত জমা দিয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংকে আমরা নিরুৎসাহিত করেছি। দূতাবাসে উপস্থিত হয়ে ভোট দেওয়াকে প্রাধান্য দিই। পোস্টাল ব্যালটের পক্ষেও আমাদের সুপারিশ রয়েছে।”

তার দলও নির্ধারিত সময়ের মধ্যে মতামত জমা দিয়েছে বলে জানান তিনি।

প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে ভোটারের প্রকৃত পছন্দ প্রতিফলিত হবে কি না—এ নিয়ে সংশয় রয়েছে অনেকের। যেমন, ভোটার যাকে ভোট দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সেই প্রতিনিধি অন্য কাউকে ভোট দিতে পারেন, ফলে প্রকৃত অভিপ্রায় প্রতিফলিত নাও হতে পারে।

অনলাইন ও পোস্টাল পদ্ধতির দিকে ঝোঁক বেশি
ইসির সংশ্লিষ্ট কমিটি পোস্টাল ও অনলাইন পদ্ধতি নিয়ে পরীক্ষামূলক প্রয়োগের পাশাপাশি পরবর্তী সংসদ নির্বাচনে প্রক্সি ভোটের ব্যবস্থার সুপারিশ করেছে। তবে বেশিরভাগ দল প্রক্সি পদ্ধতিতে আগ্রহ দেখায়নি।

ইসি কর্মকর্তারা জানান, দলগুলো তিনটি পদ্ধতি—অনলাইন, পোস্টাল ও প্রক্সি—নিয়ে ভিন্নমত দিয়েছে। তাদের মতে, দুই-তৃতীয়াংশ দল অনলাইন বা পোস্টাল ব্যালটের পক্ষে। বাকি এক-তৃতীয়াংশ কিছু শর্তে প্রক্সি ভোটকে গ্রহণযোগ্য মনে করছে, তবে সেক্ষেত্রে কারিগরি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তিনটি পদ্ধতির মধ্যে অনলাইন ভোটিং সময়সাপেক্ষ, পোস্টাল ব্যালট খুব একটা কার্যকর নয়, তবে প্রক্সি পদ্ধতিতে প্রবাসীদের বৃহৎ অংশকে অন্তর্ভুক্ত করা সম্ভব হতে পারে।

একজন নির্বাচন কমিশনার বলেন, “অ্যাডভাইজরি কমিটির সঙ্গে বসব। দেরি করার সুযোগ নেই, একটা পথ ধরেই এগোতে হবে। সময় ও প্রত্যাশাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অন্তত কাজটা শুরু করতে চাই। অ্যাডভাইজরি কমিটির মতামতের ভিত্তিতে এখন বাস্তবায়নের দিকে যাব।”

চলতি মাসেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাডভাইজরি কমিটির প্রধান ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, “ইতোমধ্যে স্টেকহোল্ডারদের মতামত নিয়েছে কমিশন। আমরা কারিগরি বিষয়গুলো তুলে ধরব। ঈদের ছুটির পর বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হতে পারে। তখন সার্বিক দিকগুলো বিশ্লেষণ করা হবে।”

বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখেরও বেশি। চলতি জুনের মধ্যেই এতে আরও ৩০ লাখ যোগ হবে।

ইসি কর্মকর্তারা জানান, দেশের প্রায় ১ কোটি নাগরিক প্রবাসে বসবাস করছেন, যাদের অধিকাংশই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এ অবস্থায়, তাদের ভোট নিশ্চিত করতে কার্যকর কোনো পদ্ধতির খোঁজে রয়েছে কমিশন।