ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধুর নাম কি মুছে যাচ্ছে?

প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধুর নাম কি মুছে যাচ্ছে?

অন্তর্বর্তী সরকারের বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা প্রণয়নের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া জাতীয় চার নেতার নাম তালিকায় থাকবে কি না—তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) রাত ১১টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের অধ্যাদেশ জারি হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নাম বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছে।

তবে এই দাবি নাকচ করে দিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক জানিয়েছেন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়েই তালিকায় আছেন।

স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সব সরকারের আমলেই বিতর্ক ছিল।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় ফেরার পর বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা স্পষ্ট করে তালিকা সংস্কারের উদ্যোগ নেয়। ২০১৬ সালে সংজ্ঞা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হওয়ার পর তার ভিত্তিতে ২০২২ সালে প্রণীত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘ফ্যাসিবাদের প্রতীক’ হিসেবে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার প্রক্রিয়া চলার মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের নতুনভাবে সংজ্ঞায়িত করার উদ্যোগ নেয়।

এর ধারাবাহিকতায় গত ১৫ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের পর মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করে আইনটি সংশোধন করা হয়।

সংশোধিত আইনে কোথায় অস্পষ্টতা

সংশোধিত আইনের প্রস্তাবনায় বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আগে লেখা ছিল—“জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে”। এটি বাদ দেওয়ায় সংশোধিত আইনে বঙ্গবন্ধুর নাম আর নেই। অথচ ২০২২ সালের আইনে বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের নেতৃত্বদানকারী ব্যক্তিদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি স্পষ্টভাবে ছিল।

নতুন সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে মূলত সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংজ্ঞায় বলা হয়েছে—
“যারা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের ভেতরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন, এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থেকে হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন, সেই সব বেসামরিক নাগরিক এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও স্বীকৃত বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন।”

এই সংজ্ঞা অনুযায়ী মুজিবনগর সরকারের দায়িত্ব পালনকারীরাও বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন বলে ধরে নেওয়া যায়।

আগের আইনে স্পষ্ট লেখা ছিল—মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালনকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। তবে নতুন আইনে বলা হয়েছে—“প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকারের স্বীকৃত বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন।” সহযোগী মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও তার মধ্যে মুজিবনগর সরকারের কর্মকর্তাদের রাখা বিষয়টি অস্পষ্টতা তৈরি করেছে।

আগে সহযোগী মুক্তিযোদ্ধা বলে কিছু ছিল না। এবার সহযোগী মুক্তিযোদ্ধা নামক একটি শ্রেণি যুক্ত করা হয়েছে, যেখানে মুজিবনগর সরকারের কর্মকর্তারাও আছেন।

সহযোগী মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে—
“বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের ভেতরে বা প্রবাসে থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগানো এবং মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি সৃষ্টির প্রেক্ষাপটে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।”

সহযোগী মুক্তিযোদ্ধার পাঁচটি শ্রেণির মধ্যে দ্বিতীয় শ্রেণিতে আছেন প্রবাসী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অধীন কর্মকর্তা/কর্মচারী/দূত ও তাদের নিযুক্ত চিকিৎসক, নার্স বা সহকারী।

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত এমএনএ বা এমপিএ, যারা পরে গণপরিষদ সদস্য হয়েছেন, তারাও সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হচ্ছেন।

আগের আইনে এদের সবাইকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছিল। নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে, তারা সেই স্বীকৃতি হারাচ্ছেন।

তদ্রূপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা সাংবাদিক ও প্রবাসে থেকে ভূমিকা রাখা ব্যক্তিরা এখন থেকে মুক্তিযোদ্ধা নয়, সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, এটি স্পষ্টভাবে আইনে উল্লেখ আছে।

তবে বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতালে সেবা দেওয়া চিকিৎসক ও নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল আছে, এটিও আইনে পরিষ্কার।

কেবল মুজিবনগর সরকারের কারা মুক্তিযোদ্ধা, কারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন—তা স্পষ্ট নয়।

যা বলছেন ফারুক ই আজম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের যাঁরা ছিলেন, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা। তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফারুক ই আজম বলেন, মুজিবনগর সরকারে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। তবে সরকারের কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সরাসরি মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী ও কূটনীতিকরাও সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাঁদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।”

ফারুক ই আজম বলেন, “বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা স্পষ্টভাবে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশে উল্লেখ রয়েছে, তারপরও এ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “১৯৭২ সালের সংজ্ঞাই কার্যকর হয়েছে। পরে ২০১৮ ও ২০২২ সালে কিছু পরিবর্তন আনা হয়। মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা—দুইয়েরই সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন হতে পারত না। মুক্তিযুদ্ধের চেয়ে বড় গৌরব আমাদের ইতিহাসে আর কিছু নেই।”